জাহাজচলাচলমন্ত্রক
এসএমপি কলকাতা পণ্য চলাচল পরিচালনায় প্রশংসনীয় অগ্রগতি অর্জন করল
प्रविष्टि तिथि:
02 SEP 2025 5:11PM by PIB Kolkata
কলকাতা, ২ সেপ্টেম্বর, ২০২৫
শ্যামাপ্রসাদ মুখার্জী বন্দর, কলকাতা (এসএমপি কলকাতা), পণ্য চলাচল পরিচালনায় উল্লেখযোগ্য অগ্রগতি অর্ছন করেছে। ২০২৫ সালের এপ্রিল থেকে আগস্টের মধ্যে এ ক্ষেত্রে ১৬.০২% বৃদ্ধি ঘটেছে। বন্দরটি মোট ২৮.২৩৬ মিলিয়ন মেট্রিক টন (এমএমটি) পণ্যসামগ্রী পরিচালনা করেছে, যা ২০২৪ সালের একই সময়কালে পরিচালিত ২৪.৩৩৭ এমএমটি থেকে অনেকটাই বেশি। এই চিত্তাকর্ষক কর্মক্ষমতা বন্দরের দুই ডক ব্যবস্থারর অসাধারণ অবদানের ফল[হলদিয়া ডক কমপ্লেক্স (এইচডিসি) এবং কলকাতা ডক সিস্টেম (কেডিএস)]।
এইচডিসি ২০২৫ সালের এপ্রিল থেকে আগস্ট পর্যন্ত ২০.৬২৫ এমএমটি পণ্যসামগ্রী পরিচালনা করেছে। আগের বছরের একই সময়কালের ১৮.২১৬ এমএমটির তুলনায় এটি ১৩.২৩% বেশি।
কেডিএস আরও ব্যতিক্রমী বৃদ্ধি প্রদর্শন করেছে। ২০২৫ সালের এপ্রিল-আগস্টে ৭.৬১১ এমএমটি পণ্যসামগ্রী পরিচালনা করেছে। ২০২৪ সালের এপ্রিল-আগস্টের ৬.১২১ এমএমটি থেকে উল্লেখযোগ্য বৃদ্ধি। এই কর্মক্ষমতা ২৪.৩৫% এর উচ্চ বৃদ্ধির হার চিহ্নিত করে।
শ্রী রথেন্দ্র রমণ, চেয়ারম্যান ও উপ-চেয়ারম্যান শ্রী সম্রাট রাহীর নেতৃত্বে এসএমপি কলকাতার সমস্ত বন্দর কর্মকর্তাদের নিরলস প্রচেষ্টা এবং মূল্যবান অংশীদারদের অব্যাহত সহায়তার প্রশংসা করেছেন। সম্মিলিত নিষ্ঠা এবং কৌশলগত উদ্যোগ এই বৃদ্ধি এবং ভারতের সমুদ্র-কেন্দ্রিক বাণিজ্য ব্যবস্থা ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ চালিকাশক্তি হিসাবে এসএমপি কলকাতার অবস্থান দৃঢ় করেছে।
"এই কীর্তি আমাদের কর্মকর্তা, কর্মচারী এবং অংশীদারদের নিরলস প্রতিশ্রুতির প্রমাণ, যাদের সম্মিলিত প্রচেষ্টা এসএমপিকে-এর বৃদ্ধির যাত্রাকে শক্তি প্রদান করেছে," বলেছেন শ্রী রমণ, চেয়ারম্যান, এসএমপি কলকাতা। "আমি সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করি যারা এসএমপিকে-কে শুধুমাত্র উন্নতির চালক নয়, বরং ভারতের সামুদ্রক্ষেত্রে স্থিতিস্থাপকতা, উদ্ভাবন এবং অংশীদারিত্বের প্রতীক হিসেবে গড়ে তুলতে অবদান রেখেছেন। একসাথে, আমরা আমাদের সক্ষমতা বাড়াচ্ছি, আমাদের দিগন্ত সম্প্রসারিত করছি এবং বাণিজ্য, বাণিজ্যিক ক্রিয়াকলাপ এবং দেশের অর্থনৈতিক অগ্রগতির জন্য একটি শক্তিশালী ভবিষ্যৎ গড়ার জন্য প্রচেষ্টা চালাচ্ছি।"
এসএমপি কলকাতার চেয়ারম্যান আরও যোগ করেছেন যে, বন্দরটি ক্রমবর্ধমান বাণিজ্যকে সমর্থন করতে এবং দেশের অর্থনৈতিক অগ্রগতিতে অবদান রাখতে তার পরিচালনাগত দক্ষতা এবং পরিকাঠামো উন্নত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

**
SSS/RS
(रिलीज़ आईडी: 2163219)
आगंतुक पटल : 30
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English