প্রধানমন্ত্রীর দপ্তর
azadi ka amrit mahotsav

প্রধানমন্ত্রী গত ১১ বছরে ভারতের ক্রীড়া পরিকাঠামোর সম্প্রসারণ নিয়ে প্রবন্ধ শেয়ার করলেন

পোস্ট করার দিনক্ষণ: 10 JUN 2025 10:39AM by PIB Agartala

নয়াদিল্লি, ১০ জুন ২০২৫: প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ গত ১১ বছরে ভারতের ক্রীড়া পরিকাঠামোর সম্প্রসারণ নিয়ে একটি প্রবন্ধ শেয়ার করেছেন। তিনি বলেছেন, এই রূপান্তর ভারতকে একটি বিশ্বমানের ক্রীড়া শক্তিতে পরিণত হওয়ার পথে এগিয়ে নিয়ে যাচ্ছে।

কেন্দ্রীয় মন্ত্রী ড. মনসুখ মাণ্ডব্যর একটি “এক্স” পোস্টের প্রতিক্রিয়ায় শ্রী মোদী লিখেছেন:

“কেন্দ্রীয় মন্ত্রী শ্রী @mansukhmandviya দেখিয়েছেন, কীভাবে গত ১১ বছরে ভারতের ক্রীড়া পরিকাঠামো অভূতপূর্ব গতিতে সম্প্রসারিত হয়েছে। এর কেন্দ্রে রয়েছে যুবসমাজ, আর এই রূপান্তর ভারতকে একটি বৈশ্বিক ক্রীড়াশক্তিতে পরিণত করছে।”

*** 

AD/KMD


(প্রেস বিজ্ঞপ্তির আইডি: 2135546) ভিজিটরদের কাউন্টার : 26
এই বিজ্ঞপ্তিটি পড়ুন এভাবে: English