পোস্ট করার দিনক্ষণ:
07 JUN 2025 11:32PM by PIB Agartala
নয়াদিল্লি, ০৭ জুন, ২০২৫, পিআইবি।। গত ১১ বছরে কেন্দ্রীয় সরকারের কৃষক-বান্ধব উদ্যোগের সুদূরপ্রসারী প্রভাবের কথা তুলে ধরেছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী, যা কৃষক সমাজের জন্য মর্যাদা ও সমৃদ্ধির একটি উল্লেখযোগ্য পর্যায়কে চিহ্নিত করেছে।
প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি এবং কিষাণ ফসল বিমার মতো গুরুত্বপূর্ণ উদ্যোগগুলির বিষয় তিনি তুলে ধরেছেন এবং কৃষকদের কল্যাণে সরকারের গৃহীত বিভিন্ন গুরুত্বপূর্ণ পদক্ষেপগুলির বর্ণনা তুলে ধরেছেন৷
প্রধানমন্ত্রী উল্লেখ করেছেন, ন্যূনতম সহায়ক মূল্য (এমএসপি) ক্রমাগত বৃদ্ধির ফলে, দেশের খাদ্য উৎপাদকরা কেবল তাদের ফসলের ন্যায্য মূল্যই পাচ্ছেন না, বরং তাদের আয়ও বৃদ্ধি পাচ্ছে।
শ্রী মোদী জোর দিয়ে বলেন, দেশের পরিশ্রমী কৃষকদের সেবা করা তাঁর সরকারের জন্য একটি সৌভাগ্যের বিষয়। গত ১১ বছরের কথা স্মরণ করে তিনি বলেন, সরকারের বিভিন্ন উদ্যোগ কেবল কৃষকদের মধ্যে সমৃদ্ধিই বৃদ্ধি করেনি বরং কৃষিক্ষেত্রের সামগ্রিক রূপান্তরেও অবদান রেখেছে।
প্রধানমন্ত্রী জানান, সরকার মাটির স্বাস্থ্য এবং সেচের মতো গুরুত্বপূর্ণ দিকগুলির ক্ষেত্রে গভীর মনোযোগ দিয়েছে, যা অত্যন্ত উপকারী।
শ্রী মোদী বলেন, কৃষক কল্যাণের জন্য আমাদের প্রচেষ্টা আগামী দিনে আরও জোরদারভাবে অব্যাহত থাকবে। তিনি বলেন, আমরা আমাদের কৃষকদের মর্যাদা এবং সমৃদ্ধির জন্য কাজ করেছি।
প্রধানমন্ত্রী এক্স-এ একটি পোস্ট করে বলেছেন;
"আমাদের পরিশ্রমী কৃষকদের সেবা করা আমাদের সৌভাগ্যের বিষয়। গত ১১ বছর ধরে, আমাদের বিভিন্ন উদ্যোগ কৃষকদের সমৃদ্ধি বৃদ্ধি করেছে এবং কৃষিক্ষেত্রের সামগ্রিক রূপান্তর নিশ্চিত করেছে। আমরা মাটির স্বাস্থ্য এবং সেচের মতো বিষয়গুলিতে মনোনিবেশ করেছি, যা অত্যন্ত উপকারী। কৃষক কল্যাণের জন্য আমাদের প্রচেষ্টা আগামী দিনে আরও জোরদারভাবে অব্যাহত থাকবে।"
***
DM/KMD