ভোক্তা বিষয়ক,খাদ্য ও গণবন্টন মন্ত্রক
কেন্দ্রীয় মন্ত্রী অসমের হাইলাকান্দিকে উন্নত জেলা হিসেবে রূপান্তরিত করতে সময়ের মধ্যে কেন্দ্রীয় প্রকল্পসমূহের কাজ দ্রুত সম্পন্ন করার আহ্বান জানিয়েছেন
प्रविष्टि तिथि:
29 MAY 2025 4:43AM by PIB Agartala
নয়াদিল্লি, ২৯ মে, ২০২৫: কেন্দ্রীয় ভোক্তা সুরক্ষা, খাদ্য ও জনবন্টন বিষয়ক মন্ত্রকের প্রতি মন্ত্রী শ্রীমতি নিমুবেন জয়ন্তিভাই বাম্ভানিয়া হাইলাকান্দি জেলাকে উচ্চাকাঙ্খী জেলা থেকে উন্নত জেলায় রূপান্তরিত করার জন্য জেলায় গৃহীত উন্নয়ন প্রকল্পের কাজ দ্রুত সম্পন্ন করতে জেলা কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন।
কেন্দ্রীয় মন্ত্রী তিন দিনের জেলা সফরের শেষ লগ্নে এদিন জেলা সমাহর্তা শ্রী নিসর্গ হিবারে এবং উচ্চপদস্থ প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে এক পর্যালোচনা বৈঠক করেন এবং ওই বৈঠকে এই নির্দেশনা প্রদান করেন।
তিনি হাইলাকান্দি জেলার প্রাকৃতিক সম্পদের প্রাচুর্যকে কাজে লাগিয়ে নতুন জীবিকা সৃষ্টিকারী প্রকল্প শুরু করার এবং স্থানীয় পর্যায়ে আয় বৃদ্ধি করার উপর গুরুত্ব আরোপ করেন।
উচ্চাকাঙ্খী জেলা কর্মসূচির অধীনে হাইলাকান্দি জেলায় বিভিন্ন সরকারি প্রকল্পের বাস্তবায়ন মূল্যায়ন করতে মন্ত্রী শ্রীমতি বাম্ভানিয়া সোমবার হাইলাকান্দি সফরে আসেন। এই সফরের প্রথম দিনে তিনি লালাবাজারে ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার (এফ সি আই) ধান সংরক্ষণাগার পরিদর্শন করেন। তিনি জেলায় গৃহীত প্রধান প্রধান উন্নয়নমূলক পদক্ষেপ ও প্রকল্পসমূহের অগ্রগতি নিয়ে জেলা আধিকারিকদের সাথে আলোচনা করেন।
তাঁর এই সফরকালে, কেন্দ্রীয় মন্ত্রী প্রধানমন্ত্রী আবাস যোজনার সুবিধাভোগী, স্থানীয় কারিগর ও কারুশিল্পী এবং স্বনির্ভর গোষ্ঠীর (এস এইচ জি) সদস্যদের সাথে মতবিনিময় করেন। তিনি এই অঞ্চলের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে নারী-নেতৃত্বাধীন স্বনির্ভর গোষ্ঠীগুলির সক্রিয় অংশগ্রহণে সন্তোষ ব্যক্ত করেন।
কেন্দ্রীয় মন্ত্রী শিক্ষা, স্বাস্থ্য পরিষেবা, কৃষি, পশুপালন, গ্রামীণ উন্নয়ন, জনস্বাস্থ্য প্রকৌশল এবং অসম রাজ্য গ্রামীণ জীবিকা মিশন সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের নেওয়া বিভাগীয় কাজকর্ম ও পদক্ষেপেরও পর্যালোচনা করেন। তিনি দারিদ্র্য দূরীকরণে গৃহীত বিভিন্ন পদক্ষেপের অগ্রগতি ত্বরান্বিত করার জন্য গঠনমূলক পরামর্শ এবং প্রয়োজনীয় নির্দেশ দেন।
তিন দিনের এই সফরকালে কেন্দ্রীয় মন্ত্রী দক্ষিণ হাইলাকান্দি ব্লকের অধীনে সুলতানিছড়াস্থিত একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রও পরিদর্শন করেন। স্থানীয় অভিভাবক এবং গোষ্ঠী পর্যায়ের সদস্যদের সাথে আলোচনাকালে, তিনি শিশুদের মধ্যে শৈশবকালীন শিক্ষার ভিত্তি মজবুত করতে তাঁদের শিশুদের নিয়মিত অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পাঠানোর জন্য উৎসাহিত করেন।

ফটো ক্যাপশন: কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শ্রীমতী নিমুবেন জয়ন্তিভাই বাম্ভানিয়া হাইলাকান্দির সুলতানিছড়ায় আঙ্গনওয়াড়ি কেন্দ্রে শিশু এবং অভিভাবকদের সঙ্গে মত বিনিময় করেন।
***
KMD/PKS
(रिलीज़ आईडी: 2132576)
आगंतुक पटल : 10
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English