রেলমন্ত্রক
azadi ka amrit mahotsav

প্রধানমন্ত্রী দেশের ১০৩-টি অমৃত ভারত স্টেশনের অন্তর্গত কল্যাণী ঘোষপাড়া, পানাগড় ও জয়চন্ডী পাহাড় – উদ্বোধন করবেন আগামী বৃহস্পতিবার

প্রকাশিত: 20 MAY 2025 6:38PM by PIB Kolkata

কলকাতা, ২০ মে, ২০২৫

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ২২ মে, ২০২৫ (বৃহস্পতিবার) রাজস্থানের বিকানের-এ এক অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ১০৩টি অমৃত স্টেশন উদ্বোধন করবেন। এই স্টেশনগুলির মধ্যে পশ্চিমবঙ্গের তিনটি গুরুত্বপূর্ণ রেল স্টেশন—কল্যাণী ঘোষপাড়া, পানাগড় ও জয়চন্ডী পাহাড়—ও সেদিন প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন।

এই ১০৩টি অমৃত স্টেশন দেশের ১৮টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ৮৬টি জেলায় অবস্থিত এবং স্টেশন উন্নয়ন খাতে খরচ হয়েছে ১,১০০ কোটি টাকারও বেশি। "অমৃত ভারত স্টেশন প্রকল্প" (এবিএসএস) দেশের ১৩০০-রও বেশি রেল স্টেশনকে আধুনিক সুযোগ-সুবিধা দিয়ে সাজিয়ে তুলেছে, যার নকশা অঞ্চলের স্থাপত্যের বৈশিষ্ট্য প্রতিফলিত করে এবং যাত্রীসেবায় বিশেষ নজর দিয়েছে।

পশ্চিমবঙ্গের স্টেশনগুলির জন্য আনুমানিক ব্যয়:

পানাগড় – ₹৫.৫ কোটি

কল্যাণী ঘোষপাড়া – ₹৩.৮০ কোটি

জয়চন্ডী পাহাড় – ₹১১.৪৩ কোটি


আধুনিক মানের অমৃত ভারত স্টেশনগুলি আধুনিক পরিকাঠামোকে সাংস্কৃতিক ঐতিহ্যের সঙ্গে মিশিয়ে নতুন রূপ দিয়েছে, যেখানে রয়েছে যাত্রী-কেন্দ্রিক সুযোগসুবিধা, বিশেষত দৃষ্টিহীন ও শারীরিক প্রতিবন্ধীদের জন্য অনুকূল ব্যবস্থা এবং টেকসই ও পরিবেশবান্ধব প্রযুক্তির সংমিশ্রণ।

কল্যাণী ঘোষপাড়া স্টেশন:
এই রেল স্টেশনটি কল্যাণী বিশ্ববিদ্যালয়, মেডিকেল ও ইঞ্জিনিয়ারিং কলেজ, এইমস, আইআইআইটি, কল্যাণী আইটিআই, সাব-জুডিশিয়াল অফিস ও সাব-ডিভিশনাল অফিসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি পশ্চিমবঙ্গের একটি শিক্ষাকেন্দ্র। একসময় ন্যূনতম পরিকাঠামো না থাকলেও, অমৃত ভারত প্রকল্পের আওতায় এই স্টেশনটিকে বিশ্বমানের রূপ দেওয়া হয়েছে। এই উন্নয়ন শুধু নিরাপত্তা ও প্রবেশযোগ্যতা বাড়ায়নি, স্টেশনের সৌন্দর্য ও  ব্যবস্থাপনাকেও নতুন মাত্রা দিয়েছে।

 

উন্নয়নের মূল বৈশিষ্ট্যগুলি:

স্টেশন বাড়ি, কনকোর্স, পারিপার্শিক এলাকা, ফ্যাসাড উন্নয়ন

সম্পূর্ণ ছাউনি-সহ প্ল্যাটফর্ম

প্ল্যাটফর্ম উন্নয়ন ও উচ্চতা বৃদ্ধি

নতুন আসবাব ও বসার বেঞ্চ

স্থানীয় শিল্প ও সংস্কৃতির প্রতীকী শোভা

আধুনিক ও উন্নত বিশ্রামকক্ষ ও শৌচাগার

ট্রেন সূচী বোর্ড, জিপিএস ঘড়ি, এলইডি টাওয়ার ঘড়ি

স্পষ্ট চিহ্নাবলি ও আলোকসজ্জা

প্রতিবন্ধীদের জন্য র‍্যাম্প, কম উচ্চতার টিকিট কাউন্টার, জল ও শৌচাগারের ব্যবস্থা

পানাগড় স্টেশন:
পূর্ব রেলের আসানসোল ডিভিশনের অন্তর্গত এই গুরুত্বপূর্ণ স্টেশনটিতে অমৃত ভারত স্টেশন প্রকল্পের আওতায় বিশাল রূপান্তরের ঘটেছে। এটি রাজ্যের শিল্পাঞ্চল ও ভারতীয় সেনা ও বিমানবাহিনীর ঘাঁটির কাছাকাছি অবস্থিত হওয়ায় কৌশলগত দিক থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই আধুনিকীকরণ অঞ্চলের অর্থনৈতিক উন্নয়ন ও সংযোগ বলশালী করে তুলবে।

পুনরুন্নয়নের মূল বৈশিষ্ট্যগুলি:

নতুন স্টেশন ভবন (দ্বিতীয় প্রবেশপথে), টিকিট কাউন্টার, ওয়েটিং এরিয়া, শৌচাগার

দু’টি লিফট ও র‍্যাম্প

আধুনিক ছাউনি-সহ প্ল্যাটফর্ম উন্নয়ন

পারিপার্শ্বিক এলাকার পরিকল্পিত উন্নয়ন

সবুজায়নের জন্য বাগান ও ল্যান্ডস্কেপিং

শক্তি-সাশ্রয়ী আলো, উন্নত টিকিট কাটারব্যবস্থা ও শৌচাগার

পর্যবেক্ষণী ক্যামেরার দ্বারা নিরাপত্তা জোরদার

মাল্টিলাইন ডিসপ্লে বোর্ড, ট্রেন ও কোচ তথ্য

জয়চন্ডী পাহাড় স্টেশন:
পুরুলিয়া জেলার জয়চন্ডী পাহাড় স্টেশন যাত্রী ও পণ্য পরিবহণের গুরুত্বপূর্ণ কেন্দ্র। আদ্রা ডিভিশনের এই স্টেশনের উন্নয়ন অভূতপূর্ব সময়ের মধ্যে সম্পন্ন হয়েছে। এখানে আধুনিক সুযোগ-সুবিধা, যেমন লিফট, নতুন স্টেশন কনকোর্স, বিশ্রাম কক্ষ, ডরমিটরি, প্রথম ও দ্বিতীয় শ্রেণির অপেক্ষার ঘর, টাইল দিয়ে তৈরি প্ল্যাটফর্ম, ইত্যাদি নির্মাণ করা হয়েছে।

প্রধান বৈশিষ্ট্যগুলি:

প্রতিবন্ধীদের জন্য র‍্যাম্প, জল ও শৌচাগার

মাটির তৈরি পার্কিং এলাকা

প্রতিবন্ধীদের জন্য টিকিট কাউন্টার

কনকোর্স ও স্টেশন এলাকায় মাধুবনী চিত্রশিল্প

পারিপার্শ্বিক এলাকার উন্নয়ন

ট্যাকটাইল টাইল বসানো

প্রধান প্রবেশপথের রাস্তা মেরামত ও পার্কিং পর্যন্ত রাস্তা প্রশস্ত করা হয়েছে।


***


SSS/RS


(রিলিজ আইডি: 2130099) ভিজিটরের কাউন্টার : 8
এই রিলিজটি পড়তে পারেন: English