বস্ত্রমন্ত্রক
azadi ka amrit mahotsav

এনআরএসসি-ইসরো, এনজেবি, জেসিআই-এর ত্রিপাক্ষিক সমঝোতা স্মারক স্বাক্ষর

ন্যাশনাল রিমোট সেন্সিং সেন্টার জেসিআই-কে চাষের জমি নির্ধারণ ও পাটের উৎপাদন এবং উৎপাদনশীলতা অনুমানে সহায়তা করছে

প্রকাশিত: 16 MAY 2025 1:32PM by PIB Kolkata

কলকাতা, ১৬ মে, ২০২৫

 

জুট কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড (জেসিআই) জাতির সেবায় ৫৪টি গৌরবময় বছর পূর্ণ করেছে। জেসিআই-এর প্রাথমিক দায়িত্ব হল যখনই বাজার মূল্য ভারত সরকার কর্তৃক নির্ধারিত এমএসপি-র নিচে নেমে যায় তখন পাট চাষিদের জন্য ন্যূনতম সহায়ক মূল্য (এমএসপি) সহায়তা প্রদান করা। গত ৫৪ বছরে, জেসিআই পাট চাষিদের পাশে থেকে অভাবজনিত বিক্রি রোধ করেছে।

এই বছর জেসিআই ২০২৪-২৫ অর্থবছরে ৫.০৫ লক্ষ কুইন্টাল কাঁচা পাট ২৫২.৩৮ কোটি টাকায় সংগ্রহ করেছে। এমএসপি বা ন্যূনতম সহায়ক মূল্যে ক্রয় এখনও চলছে চাষিদের সহায়তার জন্য। আগামী বছর (২০২৫-২৬) এর জন্য, যা ১ জুলাই ২০২৪ থেকে শুরু হবে, কেন্দ্রীয় সরকার টিডি৩ (মধ্যম গ্রেড) ভিত্তিতে এমএসপি হার ঘোষণা করেছে ৫,৬৫০.০০ টাকা প্রতি কুইন্টাল, আগে  মূল্য ছিল ৫,৩৩৫ টাকা।  জুট কমিশনারের কার্য্যালয় ২০২৫-২৬ (জুলাই '২৫ থেকে জুন '২৬) এর জন্য জাত ও শ্রেণী অনুযায়ী এমএসপি হার ঘোষণা করেছে।

এছাড়া, কাঁচা পাটের মান উন্নত করতে এবং পাটের উৎপাদন বাড়াতে জেসিআই জুট-আইসিএআরই বা জুট-আইকেয়ার প্রকল্প রূপায়ণের দায়িত্ব নিয়েছে, যার খরচের দায়িত্ব ন্যাশনাল জুট বোর্ডের এবং শীর্ষস্থানীয় কৃষি গবেষণা প্রতিষ্ঠান আইসিএআর-সিআরআইজেএএফ আইসিএআর-ক্রাইজাফ) এবং আইসিএআর-নিনফেট-এর সহায়তাপ্রাপ্ত। এই প্রকল্পটির লক্ষ্য লাভজনকভাবে পাট চাষের যান্ত্রিকীকরণ এবং মাইক্রোবিয়াল কনসোর্টিয়াম ব্যবহার করে দ্রুত মূল্যায়নের মাধ্যমে পাট চাষিদের আয় বৃদ্ধি করা।

সম্প্রতি, জুট-আইসিএআরই ন্যাশনাল রিমোট সেন্সিং সেন্টার (এনআরএসসি)-এর সহযোগিতায় একটি "জিওস্পেশিয়াল ক্রপ সার্ভিল্যান্স অ্যান্ড মনিটরিং সিস্টেম" চালু করেছে, যা সমগ্র ভারতের পাট উৎপাদন ও বিপননের
 ক্ষেত্রগুলিতে প্রয়োগ হবে। এটি সঠিকভাবে চাষের জমি নির্ধারণ এবং পাটের উৎপাদন ও উৎপাদনশীলতা অনুমান করার জন্য তৈরি করা হয়েছে। এটি 'পাটসান মডিউল' নামে একটি প্ল্যাটফর্মে উপলব্ধ হবে, যার বর্তমানে কাজ চলছে। এই বিষয়ে গত অর্থবছরে এনআরএসসি-ইসরো, এনজেবি, জেসিআই-এর মধ্যে একটি ত্রিপাক্ষিক মৌ স্বাক্ষর হয়েছে, যা বর্তমানে কার্যকর।

প্রকৃতপক্ষে, দূর অনুধাবনশীল তথ্য' প্রচলিত পদ্ধতির তুলনায় অনেক সুবিধাজনক, বিশেষ করে সময়মত সিদ্ধান্ত গ্রহণ, স্থানিক চিত্রণ, ব্যাপ্তি এবং খরচের দিক থেকে। উপগ্রহ তথ্য ফসলের এলাকা অনুমান, ফলন ও উৎপাদন অনুমান, ফসলের অবস্থা, মাটির তথ্য প্রাপ্তি, ফসল ব্যবস্থা বোঝা, পরীক্ষামূলক ফসল বীমা ইত্যাদি গুরুত্বপূর্ণ দিকগুলি সমাধানে ব্যবহার করা হয়।

এনআরএসসি, টেক্সটাইল মন্ত্রণালয়, জুট কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড (জেসিআইএল) এবং ন্যাশনাল জুট বোর্ড (এনজেবি)-এর সাথে মিলে মহাকাশ এবং স্থল তথ্য ব্যবহার করে জুট ক্রপ ইনফরমেশন সিস্টেম (জেসিআইএস) তৈরি করছে পাট ফসলের পর্যবেক্ষণ ও ব্যবস্থাপনার জন্য। সমগ্র ভারতের পাট ক্ষেত্রগুলিকে দেখার জন্য একটি জিওস্পেশিয়াল ক্রপ সার্ভিল্যান্স অ্যান্ড মনিটরিং সিস্টেম-ও চালু করা হচ্ছে, যা পাটের উৎপাদন এবং উৎপাদনশীলতার সঠিক অনুমানের কাজে লাগবে।

এছাড়া, উপগ্রহ-ভিত্তিক  পাট ফসল 'ম্যাপিং স্যাটেলাইট ডেটা' ব্যবহার করে পাট ফসলের চিত্রাঙ্কন করা হয় এবং আরও সুনির্দিষ্ট নমুনা সংগ্রহের জন্য এলাকা চিহ্নিত করা হয়। উপগ্রহ ফলন প্রতিনিধি ব্যবহার করে ক্রপ কাটিং এক্সপেরিমেন্ট (সিসিই) অবস্থান নির্ধারণ করা হচ্ছে, যা জেলা পর্যায়ে সঠিক ফলন অনুমানের সুযোগ করে দিতে সমর্থ। উপগ্রহ-ভিত্তিক পাট ফসলের এলাকা এবং সিসিই-ভিত্তিক পাট শুকনো ফাইবার ফলনকে কেন্দ্র করে জেলা ও জাতীয় পর্যায়ে পাট উৎপাদন নির্ধারিত হয়। জিও-ট্যাগড তথ্যসহ ক্ষেত্রতথ্য সংগ্রহের জন্য একটি মোবাইল অ্যাপও ব্যবহার করা হয় , যা পরে ভুবন জিও-পোর্টালে বিশ্লেষণ এবং দৃশ্যায়নের জন্য রাখা হয়।

*********

SSS/RS


(রিলিজ আইডি: 2129064) ভিজিটরের কাউন্টার : 4
এই রিলিজটি পড়তে পারেন: English