রাষ্ট্রপতিরসচিবালয়
azadi ka amrit mahotsav

রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু পদ্মশ্রী পুরস্কার প্রদান করলেন

পদ্মশ্রী পুরস্কার পেলেন পশ্চিমবঙ্গের ৪ ব্যক্তিত্ব

প্রকাশিত: 28 APR 2025 10:30PM by PIB Kolkata

কলকাতা, এপ্রিল ২৮,২০২৫

 

রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লিতে রাষ্ট্রপতি ভবনের গণতন্ত্র মণ্ডপে অনুষ্ঠিত নাগরিক অভিষেক অনুষ্ঠান-১ এ কলা, শিল্পক্ষেত্র ও সমাজসেবামূলক কাজে বিশেষ অবদান রাখার জন্য পশ্চিমবঙ্গের চারজন বিশিষ্ট ব্যক্তিত্বকে ২০২৫ সালের পদ্মশ্রী পুরষ্কারে ভূষিত করেছেন।

পুরস্কারপ্রাপ্তদের মধ্যে রয়েছেন শ্রী গোকুল চন্দ্র দাস (ঢাক); শ্রী বিনায়ক লোহানি (সমাজসেবা); শ্রী তেজেন্দ্র নারায়ণ মজুমদার (সরোদ) এবং শ্রী অরিজিৎ অদিতি সুরিন্দর সিং (প্লেব্যাক গায়খ) শিল্পকলা ও সমাজসেবার ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য। পুরষ্কারপ্রাপকরা তাঁদের নিজ নিজ ক্ষেত্রে বিখ্যাত।

শ্রী গোকুল চন্দ্র দাস  মসলন্দপুর মতিলাল http://dhaki.com এর প্রধান  এবং প্রধান পরামর্শদাতাও বটে।  ঢাকশিল্পকে জনপ্রিয় করে তোলার ক্ষেত্রে তাঁর সদর্থক ভূমিকার কারণে ভারত এবং বিশ্বের অন্যান্য দেশে তিনি যথেষ্ট স্বীকৃতি লাভ করেছেন।

পণ্ডিত তেজেন্দ্র নারায়ণ মজুমদার সরোদবাদন ক্ষেত্রে  বিখ্যাত ব্যক্তিত্ব। তিনি বিশ্বজুড়ে বিভিন্ন অনুষ্ঠান এবং উৎসবগুলিতে ভারতীয় শাস্ত্রীয় সংগীত প্রচারকারী অন্যতম সেরা ওস্তাদ হিসাবে সম্মানিত। তিনি একজন অত্যন্ত জনপ্রিয় সঙ্গীত সুরকার-ও বটে, যিনি গত পাঁচ দশক ধরে অসংখ্য চলচ্চিত্র, ডকুমেন্টারি, থিয়েটার, নৃত্য নাটক, ফিল্ম ব্যতিত অডিও অ্যালবাম এবং টেলিভিশন বিজ্ঞাপনের সুর রচনা করেছেন।

শ্রী বিনায়ক লোহানি পশ্চিমবঙ্গ, মধ্য প্রদেশ, ছত্তিশগড় এবং ঝাড়খণ্ড এর বিভিন্ন প্রতিষ্ঠান এবং কর্মকান্ড নিয়ে ২০০৩ সালে প্রতিষ্ঠিত একটি সমাজসেবী সংস্থা পরিবার (http://parivaar.org) -এর প্রতিষ্ঠাতা ও প্রধান পৃষ্ঠপোষক।

শ্রী অরিজিৎ অদিতি সুরিন্দর সিং ভারতীয় সঙ্গীত জগতের একজন বিখ্যাত প্লেব্যাক গায়ক। তিনি তার প্রাণবন্ত কণ্ঠস্বর এবং বহুমুখী প্রতিভার জন্য পরিচিত। প্রত্যেকটি পরিবারে একটি পরিচিত নাম হয়ে উঠেছেন তিনি- বলিউড এবং বিভিন্ন ধরণের আধুনিক গানে তাঁর উপস্থাপনা শ্রোতাদের মুগ্ধ করেছে অনবরত। পশ্চিমবঙ্গের একটি ছোট শহর থেকে উঠে এসে সংগীতজগতে তাঁর ডানা মেলা-তাঁর প্রতিভা,  এবং সংগীতের প্রতি তাঁর আবেগ যথার্থই মুগ্ধ করার মতো।

পদ্মবিভূষণ, পদ্মভূষণ এবং পদ্মশ্রী এই তিনটি বিভাগে দেশের অন্যতম সর্বোচ্চ অসামরিক পুরস্কার- পদ্ম পুরস্কার প্রদান করা হয় প্রত্যেক বছর-ই। শিল্পকলা, সমাজসেবা, বিজ্ঞান ও প্রকৌশল, বাণিজ্য ও শিল্প, চিকিৎসা, সাহিত্য ও শিক্ষা, খেলাধুলা, সিভিল সার্ভিস ইত্যাদি বিভিন্ন শাখা বা কর্মকাণ্ডে এই পুরস্কার দেওয়া হয়। ব্যতিক্রমী ও বিশিষ্ট সেবার জন্য 'পদ্মবিভূষণ' প্রদান করা হয়; উচ্চ সেবার জন্য 'পদ্মভূষণ' এবং যে কোনও ক্ষেত্রে বিশিষ্ট সেবার জন্য 'পদ্মশ্রী'। প্রতি বছর প্রজাতন্ত্র দিবস উপলক্ষে এই পুরস্কার ঘোষণা করা হয়।

এই পুরষ্কারগুলি প্রতি বছর মার্চ / এপ্রিলের দিকে রাষ্ট্রপতি ভবনে অনুষ্ঠানের মাধ্যমে ভারতের রাষ্ট্রপতি দ্বারা প্রদান করা হয়।


*******


SSS/AS


(রিলিজ আইডি: 2125113) ভিজিটরের কাউন্টার : 14
এই রিলিজটি পড়তে পারেন: English