প্রধানমন্ত্রীর দপ্তর
নবরাত্রিতে মা দুর্গার পুজোয় ভক্তদের জীবনে নতুন প্রাণশক্তি এবং সংকল্পের কথা তুলে ধরেছেন প্রধানমন্ত্রী
পোস্ট করার দিনক্ষণ:
03 APR 2025 6:57AM by PIB Agartala
নয়াদিল্লি, ৩ এপ্রিল, ২০২৫: প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ নবরাত্রিতে মা দুর্গার পুজোয় ভক্তদের জীবনে নতুন প্রাণশক্তি এবং সংকল্পের কথা তুলে ধরেছেন। তিনি শ্রীমতী অনুরাধা পড়ওয়ালের একটি ভজনও শেয়ার করেছেন।
এক্সে এক পোস্টে তিনি লিখেছেন:
“মা দুর্গার আশীর্বাদ ভক্তদের জীবনে নতুন প্রাণশক্তি এবং নতুন সংকল্প নিয়ে আসে। অনুরাধা পড়ওয়ালজির এই দেবী ভজন আপনাকে ভক্তিভাবে পূর্ণ করবে।”
***
KMD/SG
(প্রেস বিজ্ঞপ্তির আইডি: 2118622)
ভিজিটরদের কাউন্টার : 23