পোস্ট করার দিনক্ষণ:
05 FEB 2025 12:46PM by PIB Agartala
নয়াদিল্লি, ০৫ ফেব্রুয়ারি, ২০২৪: প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বুধবার প্রয়াগরাজে মহাকুম্ভ দর্শন করেন এবং এখানে তিনি পবিত্র স্নান সম্পন্ন করেছেন।
এক্স-এ একটি পৃথক পোস্টে তিনি লিখেছেন:
“প্রয়াগরাজের মহাকুম্ভে আসতে পেরে আশীর্বাদধন্য মনে করছি। সঙ্গমে স্নান এক স্বর্গীয় সংযোগের মূহুর্ত এবং আরোও যে কোটি কোটি ভক্ত এতে অংশগ্রহণ করেছেন আমিও তাদেরই মতো ভক্তির ঊদ্দীপনায় পরিপূর্ণ। প্রয়াগরাজের মহাকুম্ভে আজ পবিত্র সঙ্গমে স্নান করার পর পূজা অর্চনা করার পরম সৌভাগ্য হয়েছে। মা গঙ্গার আশীর্বাদ নিয়ে মনে অসীম শান্তি ও সন্তোষ মিলেছে।তাঁর কাছে সমস্ত দেশবাসীর জন্য সুখ, সমৃদ্ধি, আরোগ্য আর কল্যাণ কামনা করেছি।মা গঙ্গা শান্তি, জ্ঞান, সুস্বাস্থ্য ও সংহতি দিয়ে সবাইকে আশীর্বাদ করুন। হর হর গঙ্গা!”
*****
SKC/SRC