রাষ্ট্রপতির সচিবালয়
azadi ka amrit mahotsav

রাজ্যপাল শ্রী ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু আমবাসার কমলাছড়ায় নির্মীয়মান পানীয় জলের উৎস প্রকল্প পরিদর্শন করেন

পোস্ট করার দিনক্ষণ: 13 JAN 2025 9:48PM by PIB Agartala

আগরতলা, ১৩ জানুয়ারী ২০২৫: আজ ধলাই জেলা সদর আমবাসায় সফরে যান রাজ্যপাল শ্রী ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু। তিনি আমবাসা মহকুমার কমলাছড়ায় নির্মীয়মান একটি পানীয় জলের উৎস প্রকল্প পরিদর্শন করেন। কমলাছড়া এলাকায় বেশ কিছুদিন ধরেই পানীয় জলের সমস্যা চলছে। এই এলাকায় বিপুল অংশের মানুষের পানীয় জলের সমস্যা নিরসনে রাজ্য সরকারের তরফে ডিপ টিউবওয়েল বসানোর প্রক্রিয়া চলছে। সফরকালে রাজ্যপাল এই প্রকল্প নির্মাণের কাজ প্রত্যক্ষ করেন এবং দপ্তরের আধিকারিকদের সাথে এনিয়ে বিস্তারিত আলোচনা করেন। পরিদর্শন করার পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন পানীয় জলের উৎস তৈরীর কাজ ভালোভাবে চলছে। ত্রিপুরা রাজ্যে ব্যাপক অংশে যেসমস্ত নদী রয়েছে সেসব নদীর জল ব্যবহার করে বৃহৎ পানীয় জল প্রকল্প তৈরী করা যেতে পারে। এরকম প্রকল্প নির্মাণে শুরুতে অধিকতর ব্যয় হলেও দীর্ঘকাল মেয়াদি স্থায়িত্বের হিসেবে তা লাভজনক হয়ে উঠবে।

   

এই সফরকালে রাজ্যপালের সাথে ছিলেন ধলাই জেলার জেলা শাসক ও সমাহর্তা শ্রী সাজু ওয়াহিদ সহ পানীয় জল ও স্বাস্থ্যবিধি দপ্তরের উচ্চপদস্থ আধিকারিক থেকে শুরু করে বিভিন্ন দপ্তরের পদস্থ আধিকারিকরা।

***

SKC/MC-Air/KMD


(প্রেস বিজ্ঞপ্তির আইডি: 2092657) ভিজিটরদের কাউন্টার : 16