প্রধানমন্ত্রীর দপ্তর
azadi ka amrit mahotsav

দুবাইয়ে অনুষ্ঠিত ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিট ২০২৪ এর শীর্ষ সম্মেলনের ফাঁকে মাদাগাস্কারের রাষ্ট্রপতির সাথে সাক্ষাত করেছেন প্রধানমন্ত্রী

পোস্ট করার দিনক্ষণ: 14 FEB 2024 9:13PM by PIB Agartala

নয়াদিল্লি, ১৪ ফেব্রুয়ারি ২০২৪৷৷ প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ দুবাইয়ে অনুষ্ঠিত ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট ২০২৪ এর শীর্ষ বৈঠকের ফাঁকে মাদাগাস্কারের  সম্মানিত রাষ্ট্রপতি মিঃ অ্যান্ড্রি রাজোয়েলিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন। এটিই ছিল দুই নেতার মধ্যে প্রথম বৈঠক।
উভয় নেতা দুই দেশের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং প্রাচীন ভৌগোলিক সম্পর্কের কথা স্বীকার করেন। তাঁরা দ্বিপাক্ষিক সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার উপায় নিয়ে আলোচনা করেছেন এবং জাতিসংঘ সহ বিভিন্ন বহুপাক্ষিক মঞ্চে দু'দেশের মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতার প্রশংসা করেছেন।
প্রধানমন্ত্রী ভারত-মাদাগাস্কারের অংশীদারিত্বকে আরও জোরদার করে তুলতে এবং এই অঞ্চলের সকলের জন্য নিরাপত্তা ও বিকাশের লক্ষ্যে ভারতের প্রতিশ্রুতির কথা পুনরায় উল্লেখ করেছেন। তিনি জানান, ভারত মহাসাগর অঞ্চলের একটি উন্নয়নশীল দেশ হিসাবে ভারত মাদাগাস্কারের উন্নয়ন যাত্রায় প্রতিশ্রুতিবদ্ধ অংশীদার হয়ে থাকবে।

 

***** 

SKC/DM/KMD


(প্রেস বিজ্ঞপ্তির আইডি: 2006115) ভিজিটরদের কাউন্টার : 124
এই বিজ্ঞপ্তিটি পড়ুন এভাবে: English