প্রধানমন্ত্রীর দপ্তর
জননায়ক কর্পূরী ঠাকুরের জন্মশতবর্ষে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা জ্ঞাপন
সমাজ ও রাজনীতিতে কর্পূরী ঠাকুরের অসামান্য প্রভাব সম্পর্কে জানালেন প্রধানমন্ত্রী
পোস্ট করার দিনক্ষণ:
24 JAN 2024 4:27PM by PIB Agartala
নয়াদিল্লি, ২৪ জানুয়ারি,২০২৪।। জননায়ক কর্পূরী ঠাকুরের জন্মশতবর্ষে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী তাঁর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছেন। এই বিশেষ লগ্নে তাঁর সরকার কর্পূরী ঠাকুরকে ভারতরত্নে ভূষিত করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী।
সমাজ ও রাজনীতিতে কর্পূরী ঠাকুরের অসামান্য প্রভাব সম্পর্কে নিজের ভাবনা সবার সঙ্গে ভাগ করে নিয়েছেন প্রধানমন্ত্রী।
এক্স-এ পোস্ট করে প্রধানমন্ত্রী বলেছেন:
“জননায়ক কর্পূরী ঠাকুরজীকে তাঁর জন্মশতবর্ষে প্রণাম জানাই। এই বিশেষ লগ্নে আমাদের সরকার তাঁকে ভারতরত্ন সম্মানে ভূষিত করছেন। আমাদের সমাজ ও রাজনীতিতে তাঁর অসামান্য প্রভাব নিয়ে আমার অনুভব একটি লেখায় ধরে রাখলাম।”
*****
SKC/KMD
(প্রেস বিজ্ঞপ্তির আইডি: 1999131)
ভিজিটরদের কাউন্টার : 109