প্রধানমন্ত্রীর দপ্তর
azadi ka amrit mahotsav

বিশিষ্ট আইনবিদ অধ্যাপক বেদ প্রকাশ নন্দের প্রয়াণে প্রধানমন্ত্রীর শোক

प्रविष्टि तिथि: 02 JAN 2024 4:12PM by PIB Agartala

নয়াদিল্লি, ০২ জানুয়ারি ২০২৪৷৷ বিশিষ্ট আইনবিদ অধ্যাপক বেদ প্রকাশ নন্দের প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। শ্রী মোদী বলেন, অধ্যাপক বেদ প্রকাশ নন্দের কাজ আইন শিক্ষার প্রতি তাঁর দৃঢ় অঙ্গীকারকে তুলে ধরেছে।

প্রধানমন্ত্রী এক্স-এ পোস্ট করে বলেছেন;

"বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক বেদ প্রকাশ নন্দজির প্রয়াণে গভীরভাবে শোকাহত, যিনি আইন ক্ষেত্রে অমূল্য অবদান রেখে গেছেন। তার কাজ আইনি শিক্ষার প্রতি তার দৃঢ় অঙ্গীকারকে তুলে ধরেছে। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতীয় প্রবাসীদের একজন বিশিষ্ট সদস্য ছিলেন এবং শক্তিশালী ভারত-মার্কিন সম্পর্কের বিষয়ে উৎসাহী ছিলেন। তার পরিবার ও বন্ধুদের প্রতি সমবেদনা জানাই। ওম শান্তি"।

 *****

SKC/DM/KMD


(रिलीज़ आईडी: 1992362) आगंतुक पटल : 133
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English