তথ্য ও সম্প্রচার মন্ত্রক"
বিকশিত ভারত সংকল্প যাত্রার মাধ্যমে কেন্দ্রীয় প্রকল্পের পরিষেবা শিবির থেকে উপকৃত বহু মানুষ;
কমলপুরের দেবিছড়া পঞ্চায়েতে বিকশিত ভারত সংকল্প যাত্রার উদ্বোধন করেন সাংসদ রেবতী ত্রিপুরা
large number of people take benefit of welfare schemes in Viksit Bharat Sankalp Yatra progs in Tripura; Shri Rebati Tripura, MP graced VBSY at Devicherra panchayat in Kamalpur
प्रविष्टि तिथि:
30 DEC 2023 8:17PM by PIB Agartala
আগরতলা, ৩০ ডিসেম্বর, ২০২৩।। সমাজের প্রান্তিক মানুষদের কাছে কেন্দ্রীয় বিভিন্ন উন্নয়ন প্রকল্পের সুযোগ সুবিধা পৌঁছে দিয়ে তাদেরকে সাবলম্বী করে তুলতে সারা দেশে চলছে বিকশিত ভারত সংকল্প যাত্রা। একই লক্ষ্যে রাজ্যেও চলছে এই কর্মসূচী। ধলাই জেলার কমলপুর মহকুমার দূর্গা চৌমুহনী ব্লকের দেবিছড়া পঞ্চায়েতে শনিবার বিকশিত ভারত সংকল্প যাত্রা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানের উদ্বোধন করেন সাংসদ রেবতী ত্রিপুরা। তাছাড়া দুর্গা চৌমুহনী পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সম্পা দাস, বিডিও তুষার আলম সহ অন্যান্য উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে বিকশিত ভারত সংকল্প যাত্রার শপথ বাক্য পাঠ করানো হয়। অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, কৃষক, স্ব-উদ্যোগী মহিলাদের আর্থ সামাজিক উন্নতি, স্ব-সহায়ক দলকে সার্টিফিকেট প্রদান করা হয়। তাছাড়া বিভিন্ন দপ্তরের ১৬ টি স্টল খুলে এলাকার জনগণের মধ্যে সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা প্রদান করা হয়।

শনিবার সিপাহীজলা জেলার সোনামুড়া মহকুমার কাঠালিয়া ব্লকের অধীন রবীন্দ্রনগর গ্রাম পঞ্চায়েত ও শোভাপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় পরিক্রমা করে।
এই উপলক্ষে রবীন্দ্রনগর পঞ্চায়েত মাঠে ও শোভাপুর কমিউনিটি হলে আয়োজিত হয়েছিল অনুষ্ঠান।একই সাথে আয়োজিত হয় সুশাসন শিবির।শিবিরে বিভিন্ন দপ্তরের কর্মীরা এলাকার সাধারণ মানুষকে পরিষেবা প্রদান করেন। উভয় কর্মসূচিতেই উপস্থিত ছিলেন সিপাহীজলা জেলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত। অনুষ্ঠানে তিনি বলেন ভারতবর্ষকে উন্নত করতে হলে গ্রামকে উন্নত করতে হবে। আর সেই ভাবনা থেকেই দেশের প্রধানমন্ত্রী বিকশিত ভারত সংকল্প যাত্রায় মোদির গ্যারান্টি গাড়ি দেশের প্রতিটি গ্রামে গ্রামে পৌঁছে দিচ্ছেন। উদ্দেশ্য কোন মানুষ যেন সরকারি সুবিধা থেকে বঞ্চিত না থাকেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাঠালিয়া ব্লক পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন পুষ্প ভৌমিক, ভাইস - চেয়ারপার্সন বিশ্বজিৎ পাল সহ পঞ্চায়েত এর মানুষ। এ যাবৎ রাজ্য ও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন সরকারি প্রকল্পে সুযোগ - সুবিধা পেয়ে কয়েকজন সুবিধাভোগী এই সমস্ত সুবিধা পেয়ে কিভাবে উপকার হয়েছে এনিয়ে তাঁদের অভিজ্ঞতা ব্যক্ত করেন।

বিকশিত ভারত সংকল্প যাত্রা'র ভ্রাম্যমান সচেতনতামূলক প্রচার গাড়ি এদিন কৈলাশহর পুর এলাকা পরিভ্রমন করে। এই উপলক্ষে স্থানীয় ঊনকোটি কলাক্ষেত্র প্রাঙ্গনে এক শিবির অনুষ্ঠিত হয়। ভারতকে আগামী ২০৪৭ সালের মধ্যে পূর্ণ বিকশিত রাষ্ট্রনির্মাণের লক্ষ্যে সমবেতভাবে অঙ্গীকার বাক্য পাঠ করা হয়। এখানে প্রচার গাড়ি থেকে অডিও-ভিস্যুয়াল বা তথ্যচিত্র প্রদর্শনের মাধ্যমে নানাক্ষেত্রে দেশের প্রগতির চিত্র প্রত্যক্ষ করেন, পুর নাগরিকরা। সেলফি পয়েন্টে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি সহ অনেকেই সেলফি তোলেন।আগত প্রচার ভ্যানের সামনে দাঁড়িয়ে কেন্দ্রীয় সরকার কর্তৃক প্রকাশিত আগামী ২০২৪ সালের ক্যালেন্ডার ও বিকশিত ভারত সংকল্প যাত্রা বিষয়ক প্রচার পুস্তিকা বিতরণ করা হয়। আজকের কর্মসূচিতে উপস্থিত ছিলেন, কৈলাশহর পুর পরিষদের চেয়ারপার্সন চপলা রাণী দেবরায়,ভাইস-চেয়ারম্যান নীতিশ দে, কৈলাশহরের এস ডি এম প্রদীপ সরকার প্রমুখ।

ঊনকোটি কলাক্ষেত্র প্রাঙ্গনে বিভিন্ন সরকারি দপ্তরের পরিসেবা প্রদানকারী স্টল খোলা হয়। নাগরিকরা এখান থেকে নানাবিধ সুবিধা -সুযোগ গ্ৰহণ করেন। দক্ষিন জেলার ঋষ্যমুখ ব্লকের জয়কাতপুর ও দক্ষিণ সোনাইছড়ি গ্রাম পঞ্চায়েতে বিকশিত ভারত সঙ্কল্প যাত্রা ও প্রতি ঘরে সুশাসন দ্বিতীয় পর্বের কর্মসূচী অনুষ্ঠিত হয় । উভয় অনুষ্ঠানে আই ই সি ভ্যান এর মাধ্যমে বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের সুবিধাগুলি সম্পর্কে স্হানীয় জনগনকে অবহিত করা হয়। সাতচাঁদ ব্লকের সাতচাঁদ ও দক্ষিণ কালাপানিয়া পঞ্চায়েতেও ভ্রাম্যমান প্রচার গাড়ির মাধ্যমে সরকারের বিভিন্ন প্রকল্পের প্রচার চালানো হয়। এই অনুষ্ঠানগুলোতে বিভিন্ন দপ্তর থেকে প্রশাসনিক সুযোগ-সুবিধা সুবিধাভোগীদের হাতে তুলে দেওয়া হয়। স্বাস্থ্য দপ্তর আয়োজিত স্বাস্হ্য শিবিরে রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করে বিনামূল্যে ঔষধ বিতরণ ও প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের কর্মীরা বিতরণ করেন গৃহপালিত পশু পাখির ঔষধ। আধার, আয়ুষ্মান ভারতের স্মার্ট কার্ড, উজ্জ্বলা যোজনার গ্যাস সংযোগ, ফসল বীমা যোজনা সহ স্হায়ী বসবাসের শংসাপত্র, জন্ম-মৃত্যুর শংসাপত্র,পারিবারিক আয়ের শংসাপত্র পাওয়ার জন্য আবেদন করেন বহু মানুষ।
এদিন তুলাশিখর ব্লকের প্রত্যন্ত অঞ্চল সুখিয়াবাড়ি অঙ্গনওয়াড়ি স্কুল মাঠে এবং পশ্চিম রাজনগর এডিসি ভিলেজ এর উত্তর প্রমোদ নগর গ্রামের জেবি স্কুল মাঠে দুটি পৃথক স্থানে বিকশিত ভারত সংকল্প যাত্রার অনুষ্ঠান হয়। এই গ্রাম দুটিতে ভারত সংকল্প যাত্রার ভ্যান গাড়িটি প্রবেশ করলে গাড়িটিকে স্বাগত জানান গ্রামের মানুষজন। এই উপলক্ষে বিভিন্ন সরকারি দপ্তরের পরিসেবা প্রদানকারী স্টল খোলা হয়। নাগরিকরা এখান থেকে নানাবিধ সুবিধা -সুযোগ গ্ৰহণ করেন।
SKC/KMD
(रिलीज़ आईडी: 1991823)
आगंतुक पटल : 26