কর্মী, জন অভিযোগ ও পেনশন মন্ত্রণালয়"
স্বচ্ছতার বিশেষ অভিযান ৩.০-র প্রথম দুই সপ্তাহেই শুধুমাত্র বর্জিত অংশ নিষ্পত্তি করে ১১৭ কোটি টাকারও বেশি আয় করেছে সরকার
পোস্ট করার দিনক্ষণ:
17 OCT 2023 6:19PM by PIB Agartala
নয়াদিল্লী ১৭ অক্টোবর,২০২৩।। স্বচ্ছতার বিশেষ অভিযান ৩.০-র প্রথম দুই সপ্তাহেই শুধুমাত্র বর্জিত অংশ নিষ্পত্তি করে ১১৭ কোটি টাকারও বেশি আয় করেছে সরকার।প্রথম দু সপ্তাহের শেষে প্রচারের অগ্রগতি পর্যালোচনা করার পর এই তথ্য জানিয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তি, এমওএস পিএমও, জন অভিযোগ, পেনশন ,পারমাণবিক শক্তি এবং মহাকাশ মন্ত্রণালয়ের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী (স্বাধীন দায়িত্ব) ডাঃ জিতেন্দ্র সিং। শুধু তাই নয়, এই অভিযানের ফলে বিভিন্ন দপ্তরের ৩২.৫৪ লক্ষ বর্গফুট জায়গা পরিমাপ করে, সেখানে জমে থাকা আবর্জনা পরিষ্কার করে ব্যবহারের উপযুক্ত করে তোলা হয়েছে বলেও জানান মাননীয় মন্ত্রী।
ডাঃ জিতেন্দ্র সিং আজ নতুন দিল্লিতে স্বচ্ছতার বিশেষ অভিযান ৩.০ এর দ্বিতীয় সপ্তাহ শেষে অগ্রগতি পর্যালোচনা করার সময় প্রচারের বাস্তবায়নের সহায়তার জন্য ভূমিকা গ্রহণ করায় প্রশাসনিক সংস্কার ও জন অভিযোগ বিভাগের প্রশংসা করেছেন। এবছরের ২ থেকে ১৪ অক্টোবর সময়কালে সারাদেশে সমস্ত সরকারি দপ্তরে জমানো কাজ কমিয়ে এনে স্বচ্ছতা প্রতিষ্ঠা করে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার বিষয় নিয়েও এদিন প্রশংসায় পঞ্চমুখ হন তিনি।

এবছরের ১২ অক্টোবর ডিএআরপিজি এর সচিব শ্রী ভি শ্রীনিবাস কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তর ,মুম্বাই-পশ্চিম নাভাল কমান্ড সদর দপ্তর, টেক্সটাইল কমিশনার অফিসার, অতিরিক্ত ডিজিএফটি দপ্তর, জিপিও মুম্বাই, সিএসএমটি মুম্বাই রেল স্টেশন পরিদর্শন করেন।
দৈনিক ভিত্তিতে প্রচারের অগ্রগতির একটি নির্দিষ্ট পোর্টালে পর্যবেক্ষণ করা হয়। সামাজিক মাধ্যমে এই প্রচার বিশেষ আকর্ষণ অর্জন করেছে। মন্ত্রণালয়ের ৬০০০টির বেশি টুইট,ডিএআরপিজি এর ৪৫০ টি টুইট, বিশেষ অভিযানের ৪৫০টি ইনফোগ্রাফিক এবং ১৫০টি প্রেস বার্তা ইস্যু করা হয়।
২ থেকে ১৪ অক্টোবর বিশেষ অভিযান 3.0 এর দ্বিতীয় সপ্তাহে নিম্নলিখিত অগ্রগতি অর্জিত হয়েছে:

স্বচ্ছতা প্রচার মাধ্যম-১,৪৭,৭৫৭ টি;রেকর্ড ম্যানেজমেন্ট ফাইল পর্যবেক্ষণ-১৭,৯২,৬৩০;বর্জ্য মুক্ত স্থান-৩২.৫৪ লক্ষ বর্গফুট; অর্জিত রাজস্ব-১১৭.৩৩ কোটি টাকা।
বিশেষ অভিযান ৩.০-র দ্বিতীয় সপ্তাহে বিভিন্ন বিভাগে সেরা ঃ ডাক বিভাগ : বেঙ্গালুরু পোস্ট অফিসে দেয়াল অংকন; সংস্কৃতি মন্ত্রণালয়-ছত্তিশগড়ের জগদলপুরে গাছের ঘর; টেলিযোগাযোগ বিভাগ- স্বাধীন জন অভিযোগের ড্যাশ বোর্ড;ভূমি সম্পদ বিভাগ- স্বাস্থ্য ও সুস্থতার উপর বক্তৃতা।
প্রথম দুই সপ্তাহে ২,১২,৪৫৯ জন জনতার অভিযোগ ও আবেদন গ্রহণ করা হয়েছে, তার প্রতিকার করা হয়েছে এবং ১,৪০৩ জন সাংসদের তথ্যসূত্রে মাধ্যমে উত্তর প্রদান করা হয়েছে।
১.৪৭ লক্ষেরও বেশি স্থান এই অভিযানের আওতায় আনা হয়েছে। এই স্বচ্ছতার বিশেষ প্রচার অভিযান ভারত সরকারের মন্ত্রিপরিষদ, রাজ্য প্রতিমন্ত্রী এবং সচিবদের দ্বারা পর্যালোচনা করা হয়েছে, যারা এর বাস্তবায়নের নেতৃত্ব এবং নির্দেশনা প্রদান করবে।
ডাঃ জিতেন্দ্র সিং সপ্তাহের শেষ নাগাদ ৭৫% লক্ষ অর্জনের গতি বজায় রাখার জন্য সমস্ত দপ্তরের কর্মকর্তাদের আহ্বান জানিয়েছেন।এই বিশেষ প্রচার অভিযান ৩.০ ২০২৩ এর ৩১ অক্টোবরে শেষ হবে । নভেম্বরের প্রথম সপ্তাহে হবে মূল্যায়ন পর্ব।
SKC/MG/KMD
(প্রেস বিজ্ঞপ্তির আইডি: 1968632)
ভিজিটরদের কাউন্টার : 126