জাহাজচলাচলমন্ত্রক
azadi ka amrit mahotsav

দেশের বন্দরগুলির আধুনিকীকরণ

প্রকাশিত: 01 AUG 2023 2:56PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১ আগস্ট ২০২৩

কেন্দ্রীয় বন্দর, জাহাজ চলাচল ও জলপথ পরিবহণ মন্ত্রকের ‘সাগরমালা’ প্রকল্পের মাধ্যমে দেশের ৭,৫০০ কিলোমিটার দীর্ঘ উপকূল এলাকা এবং ১৪,৫০০ কিলোমিটার জলপথের আধুনিকীকরণ করা হচ্ছে। ‘সাগরমালা’ প্রকল্পে প্রায় ৫.৫৪ লক্ষ কোটি টাকা ব্যয়ে ৮০০টির বেশি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। প্রকল্পের আওতায় রয়েছে দেশের বন্দরগুলির আধুনিকীকরণ।

সবক’টি ‘সাগরমালা’ প্রকল্প বিভিন্ন সংস্থা রূপায়িত করছে। সেইসঙ্গে, এই প্রকল্পগুলির আর্থ-সামাজিক (ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা, তাঁদের পুনর্বাসন প্রভৃতি) এবং পরিবেশগত দিকও পর্যালোচনা করে দেখা হচ্ছে। পাশাপাশি, প্রকল্প রূপায়ণের মাধ্যমে উপকূল এলাকায় বসবাসরত মানুষের জীবনযাত্রার মানোন্নয়নও করা হচ্ছে।

প্রায় ৪৬১ কোটি টাকা ব্যয়ে পশ্চিমবঙ্গের শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দরে বিভিন্ন আধুনিকীকরণ প্রকল্প রূপায়িত করা হয়েছে।

রাজ্যসভায় আজ এক প্রশ্নের লিখিত জবাবে এই তথ্য জানিয়েছেন কেন্দ্রীয় বন্দর, জাহাজ চলাচল ও জলপথ পরিবহণ মন্ত্রী শ্রী সর্বানন্দ সোনোয়াল।

CG/MP/DM/


(রিলিজ আইডি: 1945053) ভিজিটরের কাউন্টার : 110
এই রিলিজটি পড়তে পারেন: English , Urdu