পর্যটনমন্ত্রক
azadi ka amrit mahotsav

পর্যটন মন্ত্রকের কলকাতার পূর্বাঞ্চলীয় কার্যালয়, ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের সঙ্গে যৌথভাবে গতকাল ২১ জুন ভিক্টোরিয়া মেমোরিয়াল প্রাঙ্গনে আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন করেছে

প্রকাশিত: 22 JUN 2023 11:21AM by PIB Kolkata

কলকাতা,  ২১  জুন, ২০২৩

আন্তর্জাতিক যোগ দিবস উদযাপিত ভিক্টোরিয়া মেমোরিয়ালে

প্রাচীন ভারতীয় ঐতিহ্যের একটি অমূল্য উপহার স্বরূপ যোগ শারীরিক, মানসিক সুস্থতাবৃদ্ধির অন্যতম বিশ্বস্ত মাধ্যম হিসেবে উঠে এসেছে। ‘যোগ’ শব্দটি সংস্কৃত মূল ‘yuj’  থেকে উদ্ভুত হয়েছে। যার অর্থ, ‘যোগদান করা বা একত্রিত করা’, যা মন ও শরীরের ঐক্যের প্রতীক, চিন্তা এবং কর্ম, সংযম ও পরিপূর্ণতা, মানুষ ও প্রকৃতির মধ্যে সম্প্রীতি এবং স্বাস্থ্য ও সুস্থতার জন্য একটি সামগ্রিক দৃষ্টিভঙ্গী।

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নিরলস প্রয়াসের কারণে রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদ ২১ জুন তারিখটিকে আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে ঘোষণা করে। রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদ তার স্থির সংকল্পে ‘যোগ জীবনের সমস্ত দিকগুলির মধ্যে ভারসাম্য বজায় রাখার পাশাপাশি স্বাস্থ্য ও সুস্থতার জন্য একটি সামগ্রিক দৃষ্টিভঙ্গী হিসেবে অনুমোদন দিয়েছে। যোগ ব্যায়াম অনুশীলনের সুবিধা সম্পর্কে তথ্যের ব্যাপক প্রচার বিশ্বের বহু সংখ্যক মানুষের স্বাস্থ্যর  উপকারে আসবে।’ এটি সামগ্রিক স্বাস্থ্য বিপ্লবের যুগকে প্রভাবিত করেছে যেখানে প্রতিকারের পরিবর্তে প্রতিরোধের ওপর বেশি নজর দেওয়া হয়েছে।

এ বছর আন্তর্জাতিক যোগ দিবসেব বিষয় হল, ‘বসুধৈব কুটুম্বকমের জন্য যোগ’ যা ‘এক বিশ্ব, এক পরিবার, এক ভবিষ্যত-’র চিন্তা-ভাবনাকে তুলে ধরে। এ বছর পশ্চিমবঙ্গের ২৫০টি বিদ্যালয়/প্রতিষ্ঠানের প্রায় ১ হাজার জনের বেশি শিক্ষার্থী যোগ দিবসে অংশ নিয়েছে। পশ্চিমবঙ্গের রাজ্যপাল ড. সি ভি আনন্দ বোস-এর উপস্থিতিতে যোগ দিবসের এই অনুষ্ঠান চলে।

ছবি শিরোনাম

১. ভিক্টোরিয়া মেমোরিয়াল প্রাঙ্গনে যোগ দিবস উদযাপনে উপস্থিত রাজ্যপাল ড. সি ভি আনন্দ বোস।

২. ভিক্টোরিয়া মেমোরিয়াল প্রাঙ্গনে যোগ দিবস উদযাপন

৩. ভিক্টোরিয়া মেমোরিয়াল প্রাঙ্গনে যোগ দিবসে যোগ ব্যায়াম চর্চায় শিক্ষার্থীরা


CG/SS/NS … 21.06.23


(রিলিজ আইডি: 1934370) ভিজিটরের কাউন্টার : 25