স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক
কোভিড -১৯ টিকার প্রাপ্যতার বিষয়ে সর্বশেষ তথ্য
রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে প্রায় ১৭২ কোটি ৩২ লক্ষেরও বেশি টিকার ডোজ পাঠানো হয়েছে
রাজ্য/ কেন্দ্রশাসিত অঞ্চলগুলির কাছে ১১ কোটি ১৮ লক্ষেরও বেশি অব্যবহৃত টিকার ডোজ রয়েছে
প্রকাশিত:
21 FEB 2022 9:10AM by PIB Kolkata
নতুন দিল্লি, ২১ ফেব্রুয়ারি, ২০২২
দেশ জুড়ে দ্রুত কোভিড-১৯ টিকাকরণ নিশ্চিত করার জন্য কেন্দ্রীয় সরকার অঙ্গীকারবদ্ধ। সরকার রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে বিনামূল্যে কোভিড টিকা সরবরাহ করছে। কারণ কেন্দ্র কোভিড-১৯ মহামারীর বিরুদ্ধে লড়াইয়ে টিকাকরণকে একটি গুরুত্বপূর্ণ কৌশল হিসেবে বিবেচনা করছে। সর্বজনীন টিকাকরণের নতুন পর্যায় ২১শে জুন থেকে শুরু হয়েছে। রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে আরও বেশি পরিমাণে টিকা সরবরাহ করার জন্য নতুন নতুন পরিকল্পনা করা হচ্ছে যাতে সরবরাহ শৃঙ্খল বজায় থাকে।
বিভিন্ন টিকা প্রস্তুতকারক সংস্থা যে টিকা উৎপাদন করছে প্রতি মাসে তার ৭৫ শতাংশ কেন্দ্র সংগ্রহ করছে। এই টিকা আগের মতোই রাজ্যগুলিকে বিনামূল্যে দেওয়া হচ্ছে।
কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এবং রাজ্যের টিকা সংগ্রহকারী এজেন্সির মাধ্যমে সরাসরি সংগৃহীত ১৭২ কোটি ৩২ লক্ষ ৩৪ হাজার টিকার ডোজ বিনামূল্যে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে সরবরাহ করা হয়েছে।
রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির কাছে এখনও ১১ কোটি ১৮ লক্ষ ৩৮ হাজার ৪২৭টি টিকার ডোজ হাতে রয়েছে।
CG/SS/SKD/
(রিলিজ আইডি: 1800018)
ভিজিটরের কাউন্টার : 146