স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক
azadi ka amrit mahotsav

কোভিড -১৯ টিকাকরণের প্রাপ্যতা সম্পর্কে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির পরিস্থিতি


রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে ১৫৮ কোটির বেশি টিকার ডোজ পাঠানো হয়েছে

রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল গুলির কাছে এখনও ১৪.১৩ কোটি টিকার ডোজ রয়েছে

প্রকাশিত: 16 JAN 2022 9:06AM by PIB Kolkata
নতুন দিল্লি, ১৬ জানুয়ারি, ২০২২
 
কেন্দ্রীয় সরকার রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে কোভিড টিকা সরবরাহ করা অব্যাহত রেখেছে। কারণ কেন্দ্র কোভিড-১৯ অতিমারির বিরুদ্ধে লড়াইয়ে টিকাকরণকে একটি গুরুত্বপূর্ণ কৌশল হিসেবে বিবেচনা করেছে। ভারত সরকার ২০২১ সালের ১৬ জানুয়ারি থেকে টিকাকরণ অভিযান শুরু করে। সর্বজনীন টিকাকরণের নতুন পর্যায় ২১শে জুন থেকে শুরু হয়েছে। রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে আরও বেশি পরিমাণে টিকা সরবরাহ করার জন্য নতুন নতুন পরিকল্পনা করা হচ্ছে যাতে সরবরাহ শৃঙ্খল বজায় থাকে।
 
বিভিন্ন টিকা প্রস্তুতকারক সংস্থা যে টিকা উৎপাদন করছে প্রতি মাসে তার ৭৫ শতাংশ কেন্দ্র সংগ্রহ করছে। এই টিকা আগের মতোই রাজ্যগুলিকে বিনামূল্যে দেওয়া হচ্ছে।
 
কেন্দ্র ১৬ জানুয়ারি পর্যন্ত ১৫৮ কোটির বেশি (১,৫৮,০১,৪৬,০১৫) টিকার ডোজ বিনামূল্যে ও সরাসরি সংগ্রহ করে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে দিয়েছে।
 
রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির কাছে এখনও ১৪ কোটি ১৩ লক্ষ (১৪,১৩,৪৪,৬৪১) টিকার ডোজ রয়েছে।
 
 
CG/SB

(রিলিজ আইডি: 1790348) ভিজিটরের কাউন্টার : 196
এই রিলিজটি পড়তে পারেন: English , Urdu , Marathi , हिन्दी , Manipuri , Punjabi , Gujarati , Tamil , Telugu , Malayalam