রেলমন্ত্রক
আজাদি কা অমৃত মহোৎসব উদযাপনের অঙ্গ হিসাবে সেন্ট্রাল পার্ক ডিপোতে সাইকেল ম্যারাথনের আয়োজন
প্রকাশিত:
14 DEC 2021 9:48PM by PIB Kolkata
কলকাতা, ১৪ ডিসেম্বর, ২০২১
‘আজাদি কা অমৃত মহোৎসব’ উদযাপনের অঙ্গ হিসাবে মেট্রোরেল আজ ইস্ট-ওয়েস্ট মেট্রো করিডরের সেন্ট্রাল পার্ক ডিপোতে একটি সাইকেল ম্যারাথনের আয়োজন করেছে। ইস্ট-ওয়েস্ট মেট্রোর ডেপুটি চিফ ইলেক্ট্রিকাল ইঞ্জিনিয়ার শ্রী এস এস মুখার্জী, ক্রীড়া সাধারণ বিভাগের উপ-সচিব সহ মেট্রোরেলের ক্রীড়া সংগঠনের একাধিক সদস্য এবং কর্মীরা এই সাইকেল ম্যারাথনে অংশ নেন। সমস্ত অংশগ্রহণকারী এই ম্যারাথন চলাকালীন সেন্ট্রাল পার্ক ডিপো সাইকেলে করে ঘোরেন। মহোৎসবের গুরুত্ব সম্পর্কে সকলকে সচেতন করে তুলতে এবং স্বাধীনতা সংগ্রামীদের আত্মোত্যাগ ও বীরত্বের প্রতি শ্রদ্ধা জানাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
CG/SS/SB
(রিলিজ আইডি: 1781541)
ভিজিটরের কাউন্টার : 26