প্রতিরক্ষামন্ত্রক
azadi ka amrit mahotsav

দম দম অর্ডন্যান্স ফ্যাক্টরি সপ্তাহব্যাপী অস্ত্র ও প্রতিরক্ষা সরঞ্জামের ওপর প্রদর্শনীর আয়োজন করেছে

প্রকাশিত: 13 DEC 2021 4:53PM by PIB Kolkata
কলকাতা,১৩ ডিসেম্বর, ২০২১
 
আজাদি কা অমৃত মহোৎসব উদযাপন উপলক্ষে দম দম অর্ডন্যান্স ফ্যাক্টরি আজ থেকে (১৩ ডিসেম্বর) দমদম এস্টেটে এক সপ্তাহব্যাপী সর্বজনীন প্রদর্শনীর আয়োজন করেছে।
 
প্রতিরক্ষা মন্ত্রী শ্রী রাজনাথ সিং দেশের স্বাধীনতার ৭৫ বছরের স্মরণে আজ দম দম অর্ডন্যান্স ফ্যাক্টরি সহ সারা দেশে ৭৫টি স্থানে প্রতিরক্ষা মন্ত্রক আয়োজিত প্রতিরক্ষা সরঞ্জাম সম্বলিত প্রদর্শনীর উদ্বোধন করেছেন।
 
সপ্তাহব্যাপী প্রদর্শনী চলাকালীন ভারতীয় সেনাবাহিনী এবং বিমান বাহিনীর জন্য উৎপাদিত বিভিন্ন সামরিক সরঞ্জাম  প্রদর্শিত হবে।  এর মধ্যে রয়েছে ৫০০ কেজি, ৪৫০ কেজি, ১০০০ পাউন্ড, ১০০-১২০ কেজি ওজনের যুদ্ধ ক্ষেত্রে ব্যবহৃত বোমার জন্য টেল ইউনিট, ৫১ এমএম মর্টার, ৮১ এমএম মর্টার, ১২০ এমএম মর্টার এবং বিভিন্ন ধরণের অস্ত্রের পলিমার উপাদান, ম্যাগজিন, গার্ড, ইত্যাদি।
 
প্রদর্শনীতে  অর্ডন্যান্স ফ্যাক্টরির কর্মী এবং বিশেষজ্ঞরা গবেষনা ও উন্নয়নের মাধ্যমে কারখানায় দেশীয়ভাবে তৈরি অস্ত্রের কার্যকারিতা, বিশেষত্ব ব্যাখ্যা করবেন।
 
প্রদর্শনীটি সপ্তাহব্যাপী দুপুর ১২ টা থেকে সন্ধ্যে ৬ টা পর্যন্ত স্কুল ও কলেজের ছাত্র-ছাত্রী সহ সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।
 
CG/SS
 
ছবির শিরোনাম: দম দম অর্ডন্যান্স ফ্যাক্টরিতে প্রদর্শিত প্রতিরক্ষা সরঞ্জাম

(রিলিজ আইডি: 1781239) ভিজিটরের কাউন্টার : 115
এই রিলিজটি পড়তে পারেন: English