আইনওবিচারমন্ত্রক
azadi ka amrit mahotsav

উপরাষ্ট্রপতি বলেছেন ন্যায় বিচার সকলের কাছে অবারিত এবং সাশ্রয়ী হওয়া উচিত


আদালতে বিচারব্যবস্থার অযৌক্তিক বিলম্বের কারণ খুঁজে সমাধানের উপায় বের করতে হবে : উপরাষ্ট্রপতি

উপরাষ্ট্রপতি আমাদের সমাজে বিভাজন সৃষ্টি কারী শক্তির বিরুদ্ধে সতর্ক করেছেন

প্রকাশিত: 02 NOV 2021 3:01PM by PIB Kolkata
নতুন দিল্লি, ০২ নভেম্বর, ২০২১
 
 
উপরাষ্ট্রপতি শ্রী এম ভেঙ্কাইয়া নাইডু বিচার ব্যবস্থাকে সকলের কাছে অবারিত ও সাশ্রয়ী এবং বিলম্বিত না হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন।
 
"আজাদী কা অমৃত মহোৎসব" উপলক্ষে দামোদরম সঞ্জীভায় আইন বিশ্ববিদ্যালয় আয়োজিত "স্বাধীনতা সংগ্রামের চেতনা: এগিয়ে যাওয়ার পথ" শীর্ষক আজ এক আলোচনা সভার উদ্বোধন করে উপরাষ্ট্রপতি বলেন, " ন্যায় বিচার প্রদানের জন্য সময় উপযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আদালতে বিশাল অমীমাংসিত মামলা ও তা বিলম্বের কারণ অনুসন্ধান করে  সমাধানের উপায় খুঁজে বের করতে হবে।"
 
উপরাষ্ট্রপতি বলেন, কেন্দ্র এবং রাজ্য সরকার গুলি বিচার ব্যবস্থার ক্ষেত্রে শূন্যপদ পূরণ এবং পরিকাঠামোগত উন্নয়নের জন্য সবিশেষ গুরুত্ব আরোপ করেছে।
 
আইনি প্রক্রিয়ায় খরচ বিচার ব্যবস্থায় সাধারণ মানুষের প্রবেশাধিকারে ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াবে না।
 
উপরাষ্ট্রপতি জোর দিয়ে বলেন যে, আইন বিশ্ববিদ্যালয়ের অনুষদ গুলিকে ছাত্রদের পরিবর্তনের এজেন্ট হওয়ার জন্য প্রশিক্ষণ নিতে হবে। এর পাশাপাশি দেশের বিচার ব্যবস্থায় প্রশাসনিক ক্ষেত্রে পরিবর্তন আনতে প্রধান ভূমিকা পালন করতে হবে।
 
সমাজের নিপীড়িত মানুষের পক্ষে লড়াই করার জন্য এবং তাঁদের আইনি সহায়তা প্রদানের জন্য উপরাষ্ট্রপতি 'লিগাল ফ্র্যাটারনিটি'র' কাছে আহ্বান জানান। 
 
শ্রী নাইডু দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করার জন্য তথ্য ও প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার জন্য জনগণের কাছে আহ্বান জানান। বিরোধ নিষ্পত্তির ক্ষেত্রে বিকল্প ব্যবস্থাকে সম্পূর্ণরূপে কাজে লাগানোর জন্য তিনি সকলের কাছে আবেদন করেন।
 
তিনি বলেন, "সংবিধানের প্রস্তাবনা আমাদের স্বাধীনতা সংগ্রামীদের সর্বাধিক দৃষ্টিভঙ্গিকে প্রতিফলিত করে। আমরা ভারতকে একটি সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক ও সাধারণতন্ত্র হিসাবে বিবেচনা করে তার সমস্ত নাগরিককে সুরক্ষিত রাখার জন্য গভীরভাবে সংকল্প করেছি। দেশের সমস্ত নাগরিকদের জন্য ন্যায় বিচার, স্বাধীনতা, সমতা এবং সৌভ্রাতৃত্ব বজায় রাখার ব্যবস্থা রাখা হয়েছে।" 
 
স্বাধীনতার পর থেকে দেশের বিভিন্ন ক্ষেত্রে অগ্রগতির কথা উল্লেখ করে উপরাষ্ট্রপতি বলেন যে, 'আমরা আমাদের অতীতের খ্যাতি নিয়ে থেমে থাকতে পারি না।' দারিদ্র, লিঙ্গবৈষম্য, নিরক্ষরতা, জাতিভেদ ও দুর্নীতিসহ অন্যান্য ভেদাভেদ ভুলতে জাতীয় আন্দোলন গড়ে তোলার সময় এসেছে।
 
ধর্ম, অঞ্চল, ভাষা বা অন্যান্য সমস্যার নামে বিভেদ সৃষ্টির জন্য ভারতের শত্রু শক্তির প্রচেষ্টার বিরুদ্ধে সতর্ক করে উপরাষ্ট্রপতি তরুণদের কাছে অগ্রভাগে থেকে এর বিরুদ্ধে প্রচার অভিযান জোরদার করতে আহ্বান জানান। যা একটি শক্তিশালী, সম্মৃদ্ধ, স্বাস্থ্যকর এবং সুখী ভারত গড়ে তুলতে সাহায্য করবে।
 
দেশকে পরাধীনতার হাত থেকে মুক্ত করতে অগণিত মুক্তিযোদ্ধার আত্মত্যাগের কথা উল্লেখ করে উপরাষ্ট্রপতি বলেন, বিদ্যালয়ের পাঠ্যপুস্তকে অবশ্যই সকল মুক্তিযোদ্ধা ও সমাজ সংস্কারের আত্মত্যাগের ভূমিকাকে তুলে ধরতে হবে। এ বিষয়ে তরুণদের সচেতন করতে হবে।
 
এই আইন বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে শ্রী দামোদরম সঞ্জীভায়ের জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে উপরাষ্ট্রপতি তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। তিনি বলেন, শ্রী দামোদরম সঞ্জীভায়ের সততা, নিষ্ঠা এবং নিঃস্বার্থভাবে জাতির সেবা করার জন্য তাঁকে স্মরণ করা হয়। এটা অত্যন্ত সম্মানীয় যে ভারতের একটি বিশ্ববিদ্যালয়ের নাম এই মহান সন্তানের নামে রাখা হয়েছে।
 
আজকের এই অনুষ্ঠানে ওই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর এস সূর্য প্রকাশ, রেজিস্ট্রার অধ্যাপক ডক্টর কে মধুসূদন রাও ছাড়াও অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
 
 
CG/SB

(রিলিজ আইডি: 1769264) ভিজিটরের কাউন্টার : 200
এই রিলিজটি পড়তে পারেন: English , Urdu , हिन्दी , Punjabi , Tamil , Malayalam