স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক

কোভিড-১৯ সংক্রান্ত সর্বশেষ তথ্য

প্রকাশিত: 30 JUL 2021 3:31PM by PIB Kolkata

নয়াদিল্লী, ৩০ জুলাই, ২০২১

দেশব্যাপি টিকাকরণ অভিযানের আওতায় এ পর্যন্ত ৪৫ কোটি ৬০ লক্ষেরও বেশি মানুষকে টিকার ডোজ দেওয়া হয়েছে। এখনও পর্যন্ত দেশে করোনা থেকে আরোগ্যলাভ করেছেন ৩ কোটি ৭ লক্ষ ৪৩ হাজার ৯৭২ জন। দেশে সুস্থতার হার ৯৭.৩৮ শতাংশ। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪২ হাজার ৩৬০ জন। এই সময়কালে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৪৪ হাজার ২৩০ জন। দেশে সক্রিয় রোগীর সংখ্যা দাঁড়িয়ে ৪ লক্ষ ৫ হাজার ১৫৫ জন। অ্যাকটিভ রোগীর হার ১.২৮ শতাংশ। সাপ্তাহিক সংক্রমিত রোগীর হার ৫ শতাংশ থেকে কমে এসে ২.৪৩ শতাংশ দাঁড়িয়েছে। এমনকি দৈনিক সংক্রমণের হারও ৫ শতাংশ থেকে কমে ২.৪৪ শতাংশে দাঁড়িয়েছে। অপরদিকে দেশে দৈনিক নমুনা পরীক্ষার সংখ্যা ক্রমশই বেড়েছে। এ পর্যন্ত ৪৬ কোটি ৪৬ লক্ষেরও বেশি মানুষের করোনার নমুনা পরীক্ষা করা হয়েছে।

CG/SS /NS


(রিলিজ আইডি: 1740680) ভিজিটরের কাউন্টার : 181
এই রিলিজটি পড়তে পারেন: English