আবাসনএবংশহরাঞ্চলেরদারিদ্র্যদূরীকরণমন্ত্রক

দেশে বিভিন্ন মেট্রো রেল প্রকল্প সম্প্রসারণের বর্তমান পরিস্থিতি

প্রকাশিত: 29 JUL 2021 10:32PM by PIB Kolkata

নতুন দিল্লি, ২৯শে জুলাই, ২০২১

শহরাঞ্চলে পরিবহণ রাজ্যের এক্তিয়ারভুক্ত। নগরোন্নয়নের সঙ্গে এটি অঙ্গাঙ্গীভাবে জড়িত। তাই মেট্রো রেল প্রকল্প সহ শহরাঞ্চলের পরিবহণ পরিকাঠামোর উন্নয়নের উদ্যোগ এবং তহবিল সংগ্রহ করা রাজ্য সরকারের দায়িত্ব। কেন্দ্র, শহরে এবং শহরতলীতে বিভিন্ন নীতি প্রস্তাব বিবেচনা করে মেট্রো রেল প্রকল্পগুলির জন্য আর্থিক সহায়তার ব্যবস্থা করে। বিভিন্ন রাজ্য সরকার ও কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসন, মেট্রো রেল / মেট্রো লাইট / মেট্রো নিও / রিজিওনাল র‍্যাপিড ট্রান্সজিট সিস্টেমের জন্য কেন্দ্রের কাছে প্রস্তাব পাঠায়। এই প্রস্তাবগুলি অনুমোদনের বিভিন্ন স্তরে রয়েছে। এবিষয়ে বিস্তারিত জানার জন্য নিজের লিঙ্কে ক্লিক করুন – https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1740315
লোকসভায় আজ এক প্রশ্নের লিখিত জবাবে এই তথ্য জানিয়েছেন, আবাসন ও নগরোন্নয়ন প্রতিমন্ত্রী শ্রী কৌশল কিশোর।

CG/CB/SFS


(রিলিজ আইডি: 1740513) ভিজিটরের কাউন্টার : 239
এই রিলিজটি পড়তে পারেন: English