মহাকাশদপ্তর
মহাকাশ কার্যক্রম সংক্রান্ত বিল সরকারের সক্রিয় বিবেচনাধীন রয়েছে- ডক্টর জিতেন্দ্র সিং
प्रविष्टि तिथि:
29 JUL 2021 7:20PM by PIB Kolkata
নতুন দিল্লি, ২৯ জুলাই, ২০২১
কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রকের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং বলেছেন যে, মহাকাশ কার্যক্রম সংক্রান্ত বিল সরকারের সক্রিয় বিবেচনাধীন রয়েছে। এই বিলে মহাকাশ বিষয়ে বেসরকারি ক্ষেত্রের নিয়ন্ত্রণ ও প্রচার সম্পর্কিত দিকগুলি অন্তর্ভুক্ত রয়েছে।
আজ রাজ্যসভায় এক লিখিত প্রশ্নের জবাবে ডক্টর সিং জানান যে, সরকার মহাকাশ প্রযুক্তি, পরিষেবা এবং ডিভাইসের দেশীয় উৎপাদিত দ্রব্যের ব্যবহারের ক্ষেত্রে বেসরকারি উদ্যোগে উৎসাহিত করতে আগ্রহী।
সরকার মহাকাশ খাতে সংস্কারের বিষয়টি ২০২০ সালেই ঘোষণা করেছে। মহাকাশ বিভাগের অধীনে ইন্ডিয়ান ন্যাশনাল স্পেস প্রমোশন এন্ড অথোরাইজেশন সেন্টার গড়ে তোলা হয়েছে।
মহাকাশ সম্পর্কিত "আনলকিং ইন্ডিয়াস পোটেনশিয়াল ইন স্পেস সেক্টর" শীর্ষক ওয়েবিনারের ব্যবস্থা করা হয়েছিল।
CG/ SB
(रिलीज़ आईडी: 1740417)
आगंतुक पटल : 240
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English