প্রধানমন্ত্রীরদপ্তর

ব্যাডমিন্টন খেলোয়াড় নান্দু নাতেকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক জ্ঞাপন

প্রকাশিত: 28 JUL 2021 4:38PM by PIB Kolkata

নতুন দিল্লি, ২৮ জুলাই, ২০২১

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ব্যাডমিন্টন খেলোয়াড় নান্দু নাতেকারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
এক টুইট বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, "ভারতের খেলাধুলার ইতিহাসে নান্দু নাতেকার এক বিশেষ স্থান জুড়ে রয়েছেন। তিনি ছিলেন এক অসামান্য ব্যাডমিন্টন খেলোয়াড় ও মহান পরামর্শদাতা। তাঁর সাফল্য উদীয়মান খেলোয়াড়দের প্রেরণা জোগায়। তাঁর মৃত্যুতে আমি শোকাহত। তাঁর শোকসন্তপ্ত পরিবার ও বন্ধুদের আমি সমবেদনা জানাই। ওম শান্তি।"

CG/ SB

 


(রিলিজ আইডি: 1739920) ভিজিটরের কাউন্টার : 207
এই রিলিজটি পড়তে পারেন: English