পরিবেশওঅরণ্যমন্ত্রক
শ্রী অশ্বিনীকুমার চৌবে পরিবেশ ও অরণ্য মন্ত্রকের প্রতিমন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন
প্রকাশিত:
12 JUL 2021 5:26PM by PIB Kolkata
নতুন দিল্লি, ১২ জুলাই, ২০২১
শ্রী অশ্বিনীকুমার চৌবে পরিবেশ ও অরণ্য মন্ত্রকের প্রতিমন্ত্রী হিসাবে আজ দায়িত্ব নিয়েছেন।
মন্ত্রকের সচিব শ্রী আর পি গুপ্ত সহ অন্যান্য পদস্থ আধিকারিকরা তাঁকে অভ্যর্থনা জানিয়েছেন।
মন্ত্রকের দায়িত্ব নেওয়ার আগে শ্রী চৌবে পরিবেশ মন্ত্রী হিসেবে একটি চারা গাছ রোপন করেছেন।
দায়িত্ব নেওয়ার পর সাংবাদিকদের কাছে তিনি জানিয়েছেন, নতুন মন্ত্রকের দায়িত্ব দেওয়ায় তিনি প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীকে অশেষ ধন্যবাদ জানিয়েছেন। শ্রী চৌবে জানিয়েছেন যে, গত সাত বছর ধরে পরিবেশ মন্ত্রক অভূতপূর্ব কাজ করে চলেছে। দেশের বনাঞ্চল কে আরো বৃদ্ধি করাই তাঁর অগ্রাধিকার হবে বলে মন্ত্রী জানিয়েছেন।
CG/ SB
(রিলিজ আইডি: 1734816)
ভিজিটরের কাউন্টার : 315