স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক

কোভিড-১৯ টিকাকরণ সম্পর্কিত সর্বশেষ তথ্য

রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে ৩৮ কোটি ৮৬ লক্ষেরও বেশি টিকার ডোজ সরবরাহ করেছে
রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চল সহ বেসরকারি হাসপাতালগুলির কাছে টিকাকরণের জন্য ১ কোটি ৫৪ লক্ষেরও বেশি ডোজ রয়েছে

প্রকাশিত: 12 JUL 2021 2:53PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১২ জুলাই, ২০২১

কেন্দ্রীয় সরকার সারা দেশে কোভিড-১৯ টিকাকরণের গতি ও পরিধি ত্বরান্বিত করতে অঙ্গীকারবদ্ধ। উল্লেখ করা যেতে পারে, সর্বজনীন কোভিড-১৯ টিকাকরণ কর্মসূচির নতুন পর্যায়ের সূচনা হয়েছে গত ২১ জুন। টিকার যোগানের সহজলভ্যতার ওপর ভিত্তি করে টিকাকরণ অভিযানে গতি সঞ্চারিত হয়েছে। টিকা সরবরাহ-শৃঙ্খল আরও বিন্যস্ত করে রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে আগাম টিকার ডোজ সরবরাহ করা হচ্ছে, যাতে টিকাকরণের জন্য আগেভাগেই প্রয়োজনীয় পরিকল্পনা চূড়ান্ত করা যায়। দেশব্যাপী টিকাকরণ অভিযানের অঙ্গ হিসাবে কেন্দ্রীয় সরকার রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে সম্পূর্ণ বিনামূল্যে কোভিড টিকা সরবরাহ করে আসছে। সর্বজনীন কোভিড-১৯ টিকাকরণ অভিযানের নতুন পর্যায়ে কেন্দ্রীয় সরকার টিকা উৎপাদক সংস্থাগুলির কাছ থেকে ৭৫ শতাংশ টিকার ডোজ সংগ্রহ করে তা সম্পূর্ণ বিনামূল্যে রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে সরবরাহ করছে। এখনও পর্যন্ত রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে ৩৮ কোটি ৮৬ লক্ষ ৯ হাজার ৭৯০টি টিকার ডোজ সরবরাহ করা হয়েছে। আরও ৬৩ লক্ষ ৮৪ হাজার ২৩০টি টিকার ডোজ সরবরাহের যাবতীয় প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে।
সরবরাহ করা মোট টিকার ডোজের মধ্যে অপচয় হওয়া ডোজ সহ ৩৭ কোটি ৩১ লক্ষ ৮৮ হাজার ৪৩৪টি ডোজ ব্যবহার হয়েছে। এছাড়াও, টিকাকরণের জন্য রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলগুলির পাশাপাশি, বেসরকারি হাসপাতালগুলির কাছে ১ কোটি ৫৪ লক্ষ ২০ হাজার ৯৫৬টি ডোজ রয়েছে।

CG/BD/SB


(রিলিজ আইডি: 1734787) ভিজিটরের কাউন্টার : 224
এই রিলিজটি পড়তে পারেন: English