সারওরসায়নমন্ত্রক

কেন্দ্রীয় মন্ত্রী শ্রী মনসুখ মান্ডভিয়া আজ আমেদাবাদে টিকা তৈরির কারখানা পরিদর্শন করেছেন

প্রকাশিত: 04 JUL 2021 8:10PM by PIB Kolkata

নতুন দিল্লি, ০৪ জুলাই, ২০২১

কেন্দ্রীয় সার ও রসায়ন এবং জাহাজ চলাচল মন্ত্রকের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী শ্রী মনসুখ মান্ডভিয়া আজ আমেদাবাদে জাইডাস বায়োটেক পার্ক পরিদর্শন করেছেন। পরে এক টুইট বার্তায় কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন যে, কোভিড-১৯ টিকাকরণে বিশ্বের সর্বপ্রথম ডিএনএ ভিত্তিক টিকা "জাইকোভ-ডি" তৈরি করছে জাইডাস ক্যাডিলা।
কেন্দ্রীয় মন্ত্রী এদিন হেসটার বায়ো সায়েন্স লিমিটেড সংস্থাটিও পরিদর্শন করেন। এই সংস্থাটি ভ্যাকসিন প্রস্তুত করার জন্য ভারত বায়োটেক সংস্থার সাথে চুক্তিবদ্ধ হয়েছে।
কেন্দ্রীয় মন্ত্রী তাঁদের প্রচেষ্টার প্রশংসা করেছেন। তিনি সকলের জন্য নিখরচায় টিকা দেওয়া নিশ্চিত করতে টিকা উৎপাদন ক্ষেত্র গুলিকে ত্বরান্বিত করার লক্ষ্যে সরকারি সহায়তার আশ্বাস দিয়েছেন।

CG/ SB

 


(রিলিজ আইডি: 1732685) ভিজিটরের কাউন্টার : 229
এই রিলিজটি পড়তে পারেন: English