ভূ-বিজ্ঞানমন্ত্রক

আসাম ও মেঘালয়ের কয়েকটি স্থানে আজ ভারী এবং অতি ভারী বৃষ্টির পূর্বাভাস; ভারী এবং অতি ভারী বৃষ্টির সম্ভাবনা বিহার, হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গ, সিকিম এবং অরুণাচল প্রদেশে

প্রকাশিত: 29 JUN 2021 6:40PM by PIB Kolkata

নতুন দিল্লি, ২৯ জুন, ২০২১

ভারত সরকারের আবহাওয়া সংক্রান্ত বিভাগের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আসাম এবং মেঘালয়ের বেশ কয়েকটি স্থানে। এর পাশাপাশি, বিহার, হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গ এবং সিকিম ও অরুণাচল প্রদেশের কয়েকটি স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সহ নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম ও ত্রিপুরাতেও ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।
এছাড়া বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্রিশগড়, ঝাড়খন্ড, পশ্চিমবঙ্গ, সিকিম, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, মহারাষ্ট্র এবং তামিলনাড়ু, মারাঠাওয়াদা ও পুদুচেরিতে।
দক্ষিণ-পশ্চিম এবং পশ্চিম- মধ্য আরব সাগরে ঘন্টায় ৪০-৫০ এবং কখনো কখনো ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
আগামীকাল, ৩০ জুন পশ্চিমবঙ্গের হিমালয় সন্নিহিত এলাকা ছাড়াও সিকিম, আসাম এবং মেঘালয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও বিহার, অরুণাচল প্রদেশ এবং নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে মধ্যপ্রদেশ, ছত্রিশগড়, ঝাড়খন্ড, পশ্চিমবঙ্গ, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা এবং অন্ধপ্রদেশ, তেলেঙ্গানা, তামিলনাড়ু ও পুদুচেরির সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে।
সেই সঙ্গে ঘন্টায় ৪০-৫০ বা কোন কোন ক্ষেত্রে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে দক্ষিণ-পশ্চিম এবং পশ্চিম- মধ্য আরব সাগর, গুজরাট উপকূলসহ উত্তর আরব সাগরে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

CG/ SB

 


(রিলিজ আইডি: 1731207) ভিজিটরের কাউন্টার : 159
এই রিলিজটি পড়তে পারেন: English