স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক

কোভিড-১৯ টিকাকরণ সংক্রান্ত সর্বশেষ তথ্য

ভারত সরকারের পক্ষ থেকে এ পর্যন্ত ৩১.৫১ কোটির বেশি টিকা রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল গুলিকে দেওয়া হয়েছে

প্রকাশিত: 27 JUN 2021 3:59PM by PIB Kolkata

নতুন দিল্লি, ২৭ জুন, ২০২১

কেন্দ্রীয় সরকার করোনা প্রতিষেধক টিকা দানে গতি আনতে এবং এর পরিধি বিস্তারে প্রতিশ্রুতিবদ্ধ। গত ২১ জুন থেকে টিকাকরণ অভিযান সর্বজনীনভাবে শুরু হয়েছে। রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল গুলিকে প্রাপ্যতা অনুযায়ী টিকা সরবরাহ করা হচ্ছে।
দেশজুড়ে করোনা টিকাকরণ অভিযানে কেন্দ্রীয় সরকার বিনামূল্যে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল গুলিতে টিকা সরবরাহ করছে।
দেশব্যাপী করোনা টিকাকরন অভিযানে  এপর্যন্ত ৩১ কোটি ৫১ লক্ষ ( ৩১,৫১,৪৩,৪৯০) মানুষকে টিকা দেওয়া হয়েছে।
আজ সকাল ৮ টা পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, অপচয় সমেত মোট ৩০,৩৫,৯৭,৪৬৬ ডোজ টিকা লেগেছে। এর পাশাপাশি কেন্দ্র ও রাজ্য সরকার গুলির কাছে এখনোও পর্যন্ত ১ কোটি ১৫ লক্ষ ৪৬ হাজার ০২৪ টি টিকার ডোজ রয়েছে।
আগামী তিন দিনের মধ্যে আরও ২০ লক্ষ ৪৮ হাজার ৯৬০ টি টিকার ডোজ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে সরবরাহ করা হবে।

CG/ SB

 


(রিলিজ আইডি: 1730705) ভিজিটরের কাউন্টার : 192
এই রিলিজটি পড়তে পারেন: English