সংস্কৃতিমন্ত্রক

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের উদ্যোগে মহারাষ্ট্রের চারটি স্থানে যোগ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে

প্রকাশিত: 20 JUN 2021 7:11PM by PIB Kolkata

নতুন দিল্লি, ২০ জুন, ২০২১

কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক ২১ জুন "যোগ একটি ভারতীয় ঐতিহ্য" এই অভিযানের মধ্যে দিয়ে আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন করবে। ওই দিন দেশের ৭৫ টি সংস্কৃতি কেন্দ্রে যোগ দিবস পালনের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিটি কেন্দ্রে যোগের পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনের ব্যবস্থা করা হয়েছে। মহারাষ্ট্রের চারটি স্থানকে এজন্য চিহ্নিত করা হয়েছে। পুনা এবং নাগপুরে যে অনুষ্ঠানটি হবে সেটি সরাসরি দূরদর্শনের মাধ্যমে প্রচার করা হবে।

CG/ SB

 


(রিলিজ আইডি: 1728833) ভিজিটরের কাউন্টার : 164
এই রিলিজটি পড়তে পারেন: English