প্রধানমন্ত্রীরদপ্তর

পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে বজ্রাঘাতে মৃত্যুর ঘটনায় প্রধানমন্ত্রীর শোক প্রকাশ, এককালীন ক্ষতিপূরণের ঘোষণা

प्रविष्टि तिथि: 07 JUN 2021 1:18PM by PIB Kolkata

নয়াদিল্লী, ৭ জুন, ২০২১

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে বজ্রাঘাতে মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।
এক ট্যুইট বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, ‘পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে বজ্রাঘাতে মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানাই। আহতরা দ্রুত আরোগ্য লাভ করুন।’
প্রধানমন্ত্রী মৃতদের পরিবারকে প্রধানমন্ত্রী জাতীয় বিপর্যয় তহবিল থেকে ২ লক্ষ টাকা এককালীন ক্ষতিপূরণ দানের সিদ্ধান্তকে অনুমোদন দিয়েছেন। আহতদের ৫০ হাজার টাকা করে দেওয়া হবে।

CG/CB/NS


(रिलीज़ आईडी: 1725294) आगंतुक पटल : 197
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English