অর্থমন্ত্রক

২০২১-২২ অর্থবর্ষের এপ্রিল মাসে ভারত সরকারের হিসাবনিকাশের মাসিক পর্যালোচনা

প্রকাশিত: 31 MAY 2021 9:44AM by PIB Kolkata

নয়াদিল্লি, ৩১ মে, ২০২১

ভারত সরকারের এপ্রিল মাসের মাসিক হিসাবনিকাশ একত্রিত করে এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। প্রতিবেদনের উল্লেখযোগ্য দিকগুলি নিম্নরূপ :
ভারত সরকারের এ বছরের এপ্রিল মাসে ১ লক্ষ ৪৭ হাজার ৯৯১ কোটি টাকা (২০২১-২২ বাজেট হিসাবের মোট প্রাপ্তির ৭.৪৯ শতাংশ) সংগ্রহ হয়েছে। এর মধ্যে ১ লক্ষ ৩০ হাজার ৮১১ কোটি টাকা কর রাজস্ব (কেন্দ্রের মোট প্রাপ্তি) খাতে, ১৬,৮০৮ কোটি টাকা কর বহির্ভূত রাজস্ব খাতে এবং ৩৭২ কোটি টাকা ঋণ বহির্ভূত মূলধন হিসেবে সংগৃহীত হয়েছে। ঋণ বহির্ভূত মূলধন সংগ্রহের মধ্যে ঋণ পুনরুদ্ধার থেকে পাওয়া অর্থও রয়েছে।
ভারত সরকার এপ্রিল মাসে বিভিন্ন ধরনের কর থেকে পাওয়া ৩৯,১৭৫ কোটি টাকা রাজ্য সরকারগুলিকে হস্তান্তরিত করেছে। অবশ্য, হস্তান্তরিত এই অর্থের পরিমাণ গত বছরের আলোচ্য সময়ের তুলনায় ৬,৮৬৪ কোটি টাকা কম।
ভারত সরকারের মোট ব্যয়ের পরিমাণ দাঁড়িয়েছে ২ লক্ষ ২৬ হাজার ৬৯০ কোটি টাকা (২০২১-২২ বাজেট হিসাবের ৬.৫১ শতাংশ)। এর মধ্যে ১ লক্ষ ৭৯ হাজার ৫৬৪ কোটি টাকা খরচ হয়েছে রাজস্ব খাতে এবং ৪৭,১২৬ কোটি টাকা খরচ হয়েছে মূলধন খাতে। রাজস্ব খাতে মোট ব্যয়ের মধ্যে ২৯,৬৭১ কোটি টাকা খরচ হয়েছে সুদ মেটানো বাবদ এবং ৩৭,৩৬৯ কোটি টাকা ব্যয় হয়েছে বিভিন্ন ভর্তুকি খাতে।

CG/BD/DM


(রিলিজ আইডি: 1723313) ভিজিটরের কাউন্টার : 195
এই রিলিজটি পড়তে পারেন: English