স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক
রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে ২২ কোটির বেশি টিকার ডোজ পাঠানো হয়েছে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির কাছে ১.৮৪ কোটির বেশি টিকার ডোজ রয়েছে
প্রকাশিত:
27 MAY 2021 3:56PM by PIB Kolkata
নতুনদিল্লী, ২৭ মে, ২০২১
কেন্দ্রীয় সরকার রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে বিনামূল্যে কোভিড টিকা সরবরাহ করছে। কারণ কেন্দ্র কোভিড-১৯ মহামারীর বিরুদ্ধে লড়াইয়ে টিকাকরণকে একটি গুরুত্বপূর্ণ কৌশল হিসেবে বিবেচনা করছে। তবে নমুনা পরীক্ষা, সংক্রমিতদের শনাক্ত করা, চিকিৎসার ব্যবস্থা করা এবং যথাযথ কোভিড আচরণবিধিও মেনে চলতে হবে। রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলি চাইলে নিজেরাও কোভিড টিকা সংগ্রহ করতে পারে।
মুক্তভাবে দ্রুততার সঙ্গে কোভিড-১৯ টিকাকরণ অভিযানের তৃতীয় পর্যায় পয়লা মে থেকে শুরু হয়েছে।
বিভিন্ন টিকা প্রস্তুতকারক সংস্থা যে টিকা উৎপাদন করছে প্রতি মাসে তার ৫০ শতাংশ কেন্দ্র সংগ্রহ করছে। এই টিকা রাজ্যগুলিকে বিনামূল্যে দেওয়া হচ্ছে।
কেন্দ্র এ পর্যন্ত ২২,১৬,১১,৯৪০টি টিকার ডোজ বিনামূল্যে ও সরাসরি সংগ্রহ করে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে দিয়েছে। এরমধ্যে খরচ হয়েছে ২০,১৭,৫৯,৭৬৮ টি ডোজ দেওয়া হয়েছে। রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির কাছে এখনও ১,৮৪,৯০,৫২২ টি টিকার ডোজ আছে। আগামী ৩ দিনে ১১,৪২,৬৩০ টি টিকার ডোজ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে পাঠানো হবে।
CG/CB
(রিলিজ আইডি: 1722140)
ভিজিটরের কাউন্টার : 260