স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক

কেন্দ্র এ পর্যন্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে বিনামূল্যে ১৬.৫৪ কোটির বেশি টিকার ডোজ দিয়েছে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির কাছে ৭৮ লক্ষের বেশি ডোজ রয়েছে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলি আগামী তিন দিনে আরও ৫৬ লক্ষ ডোজ পাবে

প্রকাশিত: 02 MAY 2021 7:31PM by PIB Kolkata

নয়াদিল্লী, ২ মে, ২০২১

কেন্দ্র কোভিড-১৯ মহামারীর বিরুদ্ধে লড়াইয়ে নেতৃত্ব দিচ্ছে। পুরো সরকারের নিয়ন্ত্রণাধীন এই উদ্যোগে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিও রয়েছে। নমুনা পরীক্ষা, সংক্রমিতকে শনাক্ত করা, চিকিৎসার ব্যবস্থা করা এবং যথাযথ কোভিড আচরণবিধি মেনে চলার পাশাপাশি সরকারের ৫ দফা কৌশলের অন্যতম হল টিকাকরণ অভিযান।
কোভিড-১৯ টিকাকরণ অভিযানের তৃতীয় পর্যায় পয়লা মে থেকে শুরু হয়েছে। এই কাজে গতি আনার জন্য মুক্ত নীতি বাস্তবায়িত হচ্ছে। ২৮ এপ্রিল থেকে নতুন যারা টিকা পাবেন তাদের নাম নথিভুক্তকরণের কাজ শুরু হয়েছে। যোগ্য নাগরিকরা কোইউন পোর্টালে (cowin.gov.in) অথবা আরোগ্য সেতু অ্যাপে সরাসরি নাম নথিভুক্ত করছেন।
রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে ১৬,৫৪,৯৩,৪১০টি টিকার ডোজ কেন্দ্র বিনামূল্যে দিয়েছে। আজ সকাল ৮টা পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী ১৫,৭৬,৩২,৬৩১টি ডোজ দেওয়া হয়েছে। এর মধ্যে বেশ কিছু ডোজ নষ্ট হয়েছে। রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির কাছে এখনও ৭৮,৬০,৭৭৯টি টিকার ডোজ রয়েছে। আগামী তিন দিনে আরও ৫৬,২০,৬৭০টি ডোজ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে পাঠানো হবে।

SC/CB /NS


(রিলিজ আইডি: 1715551) ভিজিটরের কাউন্টার : 271
এই রিলিজটি পড়তে পারেন: English