ভূ-বিজ্ঞানমন্ত্রক
সিএসআইআর-সিএমইআরআই –এর আদা-হলুদ প্রক্রিয়াজাত করার প্রযুক্তি এবং সৌর বৃক্ষ মেঘালয়ের প্রযুক্তি মেলা সম্মেলনে প্রশংসালাভ করল
प्रविष्टि तिथि:
11 APR 2021 12:43PM by PIB Kolkata
কলকাতা, ১১ এপ্রিল, ২০২১
দুর্গাপুরের সিএসআইআর-সিএমইআরআই –এর আদা-হলুদ প্রক্রিয়াজাত করার প্রযুক্তি উত্তরপূর্ব রাজ্যগুলিতেও প্রশংসীত হয়েছে। গত ৯ ও ১০ এপ্রিল মেঘালয়ের শিলং-এ রাজ্য সম্মেলন কেন্দ্রে ভারত সরকারের স্বশাসিত সংস্থা প্রযুক্তিগত প্রয়োগ ও গবেষণার জন্য উত্তরপূর্ব কেন্দ্র (এনইসিটিএআর) আয়োজিত ‘বিজ্ঞান ও প্রযুক্তি সংক্রান্ত সম্মেলনে মেঘালয় রাজ্যে সদর্থক পরিবর্তন আনার প্রয়াসে এই সম্মেলনটি আয়োজিত হয় । সেখানে সিএসআইআর-সিএমইআরআই যে উদ্ভাবন-টি করেছে তা যথেষ্ট প্রশংসালাভ করে। প্রসঙ্গত, এই সম্মেলনে সিএসআইআর-সিএমইআরআই পৌর এলাকায় কঠিন বর্জ্য নিষ্কাশন ব্যবস্থাপনা, সৌর বৃক্ষ ও শিল্পাঞ্চলে সম্পূর্ণ জল পরিশোধন প্রযুক্তি ও তার সমাধান-সহ বিভিন্ন বিষয়ে প্রযুক্তিগত উদ্যোগগুলি দর্শকদের সামনে তুলে ধরে।
সিএসআইআর-সিএমইআরআই –এর এই উদ্যোগগুলি পরিদর্শন করেন মেঘালয়ের মুখ্যসচিব শ্রী এম এস রাও। বিশেষ করে, এই সংস্থার তৈরি আদা-হলুদ প্রক্রিয়াকরণ সংক্রান্ত প্রযুক্তি, সৌর-ভিত্তিক হাইব্রিড মিনি – গ্রিড পৌর এলাকায় কঠিন বর্জ্য নিষ্কাশন ব্যবস্থাপনা বিষয়ে বিশেষ আগ্রহ ব্যক্ত করেন। সিএসআইআর-সিএমইআরআই –এর প্রযুক্তি মেঘালয়কে সশক্তিকরণ এবং আর্থিক দিক থেকে পরিপুষ্ট করে তুলতে পারে বলেও আশা ব্যক্ত করেন শ্রী রাও।

মেঘালয়ের রি-ভোই কৃষক সংগঠনের যুগ্ম সচিব শ্রী সঞ্জীব ধর সিএসআইআর-সিএমইআরআই –এর আদা-হলুদ প্রক্রিয়াজাত করার প্রযুক্তি বিষয়ে উৎসাহ দেখান এবং একই সঙ্গে তার বিষ্ময় প্রকাশ করেন। তিনি সিএসআইআর-সিএমইআরআই –এর উন্নত প্রযুক্তির কৃষি ক্ষেত্র ও সুস্থায়ী পরিবেশগত ধারণা বোঝার জন্য দুর্গাপুরে সংস্থার কার্যালয়টি পরিদর্শন করার ইচ্ছে প্রকাশ করেন। তিনি বলেন, এই ধরণের ব্যবস্থা মেঘালয়ের কৃষক সম্প্রদায়ের মধ্যে ছড়িয়ে দেওয়া প্রয়োজন।
মেঘালয়ের জাতীয় প্রযুক্তি প্রতিষ্ঠানের অধিকর্তা এবং তার একটি গবেষক দল সিএসআইআর-সিএমইআরআই –এর প্রযুক্তি কিভাবে রাজ্যে কার্যকর করে নতুন ধরণের উদ্যোগ গড়ে তোলা যায়, পাশাপাশি দক্ষতা উন্নয়ন ও গবেষণা ক্ষেত্রে সিএসআইআর-সিএমইআরআই কিভাবে তাদের সংস্থাকে সাহায্য করতে পারবেন সে বিষয়ে আলাপ আলোচনা করেন এবং এটি বাস্তবে রূপায়িত করতে চুক্তি স্বাক্ষরের প্রয়োজনীয়তা নিয়ে আগ্রহ প্রকাশ করেন।
উত্তরপূর্ব পর্ষদের অধিকর্তা ডঃ অতনু সাহা সিএসআইআর-সিএমইআরআই –এর উন্নত প্রযুক্তি এবং উত্তরপূর্বের রাজ্য হিসেবে মেঘালয়ে তা কার্যকর করার সম্ভাবনা নিয়ে বিস্তৃত আলোচনা করেন। ডঃ সাহা সমগ্র উত্তরপূর্বাঞ্চলে এই উন্নত প্রযুক্তি বাস্তবায়িত করার জন্য প্রযুক্তিগত প্রস্তাবের বিষয়টি উত্তরপূর্ব পর্ষদের কাছে পাঠানোর জন্য অনুরোধ জানান।
SSS/SS/SKD/
(रिलीज़ आईडी: 1711064)
आगंतुक पटल : 97
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English