প্রকাশিত:
23 SEP 2020 2:36PM by PIB Kolkata
নয়াদিল্লী, ২৩ সেপ্টেম্বর, ২০২০
সরকার দেশের নিরাপত্তা এবং ভারতীয় সাইবার জগতের সার্বভৌমত্ব নিশ্চিত করতে জুন ও সেপ্টেম্বর মাসে বেশ কয়েকটি অ্যাপকে নিষিদ্ধ করেছে। এই অ্যাপগুলির সমতুল্য প্রচুর অ্যাপ গুগল প্লে স্টোর এবং অ্যাপল স্টোরে পাওয়া যাবে। ডিজিটাল আত্মনির্ভর ভারত অভিযানের সূচনা করে সরকার দেশীয় অ্যাপ তৈরিতে উৎসাহ দিচ্ছে। এই অ্যাপগুলি নিজ নিজ ক্ষেত্রে আন্তর্জাতিক প্রতিদ্বন্ধীদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে সক্ষম।
কোভিড-১৯ মহামারীর জন্য বিশ্বজুড়ে বিভিন্ন সামগ্রীর চাহিদা কমে গেছে। চীন থেকে ভারত ২০২০ সালের এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত ১৬৬০ কোটি মার্কিন ডলারের পণ্য আমদানি করেছে। গত বছর এই একই সময়ে ২৩৪৫ কোটি বিভিন্ন পণ্য আমদানি করেছিল। কোনও কোনও পণ্য লকডাউনের কারণে কম আমদানি হয়েছে। এর মধ্যে রয়েছে বৈদ্যুতিক যন্ত্রপাতি, টেলিকম যন্ত্রাংশ, কম্পিউটারের হার্ডওয়্যার, দুগ্ধ পালন শিল্পের জন্য যন্ত্রপাতি, বৈদ্যুতিন সামগ্রী, সার এবং লৌহ ইস্পাত।
এক্ষেত্রে এইসব সামগ্রীর আমদানি হ্রাসের ফলে দেশে যাতে স্বাভাবিক প্রক্রিয়ার কোন রকম বিঘ্ন না ঘটে, সরকার সেই জন্য এই সব সামগ্রী দেশে তৈরির ক্ষেত্রে উৎসাহ যোগাচ্ছে। এরজন্য সহজে ব্যবসা করা ও উৎপাদনের সঙ্গে যুক্ত উৎসাহভাতার ব্যবস্থা করা হয়েছে। এরমধ্যে মোবাইল ফোন, বৈদ্যুতিন যন্ত্রপাতি, চিকিৎসা সামগ্রী এবং বহু ওষুধ রয়েছে।
যেহেতু আন্তর্জাতিক অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে তাই এক্ষেত্রে শিল্পের ওপর চীন থেকে আaমদানী কমের বিষয়টিতে খুব কমই প্রভাব পড়ছে।
রাজ্যসভায় আজ এক প্রশ্নের লিখিত জবাবে এই তথ্য জানিয়েছেন, শিল্প ও বাণিজ্য মন্ত্রী শ্রী পীযুষ গোয়েল।
CG/CB/NS