অর্থমন্ত্রক

জি-২০ দেশগুলির অর্থমন্ত্রী এবং কেন্দ্রীয় ব্যাঙ্কগুলির গভর্নরদের দ্বিতীয় এক্সট্রাঅর্ডিনারি ভারচ্যুয়াল মিটিং-এ কেন্দ্রীয় অর্থমন্ত্রীর অংশগ্রহন

प्रविष्टि तिथि: 31 MAR 2020 10:13PM by PIB Kolkata

নয়াদিল্লি, ৩১ মার্চ, ২০২০

 

 


বিশ্ব অর্থনীতির ওপর জি-২০ মহামারীর প্রভাব এবং বিশ্ব জুড়ে বর্তমান এই চ্যালেঞ্জের একজোট হয়ে মোকাবিলা করার লক্ষ্যে বিভিন্ন পন্থা-পদ্ধতি নিয়ে আলোচনার জন্য কেন্দ্রীয় অর্থ ও কর্পোরেট বিষয়ক মন্ত্রী শ্রীমতী নির্মলা সীতারমন জি-২০ দেশগুলির অর্থমন্ত্রী এবং কেন্দ্রীয় ব্যাঙ্কগুলির গভর্নরদের দ্বিতীয় এক্সট্রাঅর্ডিনারি ভারচ্যুয়াল মিটিং – এ অংশ নেন।


এই ধরনের বৈঠক আয়োজনের জন্য সৌদি আরবের প্রশংসা করে অর্থমন্ত্রী বলেন, সমস্ত জি-২০ সদস্য দেশগুলিকে নিজেদের অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি, আরও সমন্বয় বজায় রেখে কাজ করতে হবে।


উল্লেখ করা যেতে পারে, জি-২০ দেশগুলির অর্থমন্ত্রী ও কেন্দ্রীয় ব্যাঙ্কগুলির গভর্নরদের প্রথম এক্সট্রাঅর্ডিনারি ভারচ্যুয়াল মিটিং গত ২৩শে মার্চ অনুষ্ঠিত হয়। জি-২০ দেশগুলির অর্থমন্ত্রী ও কেন্দ্রীয় ব্যাঙ্কের গভর্নররা কোভিড-১৯ মোকাবিলায় উপযুক্ত কর্মপরিকল্পনা এবং সংশ্লিষ্ট সমস্ত আন্তর্জাতিক সংগঠনগুলির সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয় বজায় রেখে কাজ করার ওপর জোর দেন। শ্রীমতী সীতারমন প্রস্তাবিত জি-২০ কর্মপরিকল্পনা প্রণয়নে সমর্থন জানিয়ে বলেন, এই প্রস্তাব কার্যকর হলে জি-২০ দেশগুলির মধ্যে আরও অভিজ্ঞতা সঞ্চয় হবে। তিনি আন্তর্জাতিক অর্থ ভান্ডারের তহবিল সুবিধা আরও বাড়ানো এবং বিভিন্ন দেশের মধ্যে তহবিল সদ্ব্যবহারের নেটওয়ার্ক আরও বাড়ানোর কথা বলেন। তিনি আরও বলেন, কোভিড-১৯ সংক্রান্ত আর্থিক চাহিদা পূরণে আন্তর্জাতিক অর্থ ভান্ডারকে অভিনব পন্থা-পদ্ধতি খুঁজে বের করতে হবে। দ্বিপাক্ষিক লেনদেন চুক্তি রয়েছে, এমন দেশগুলির মধ্যে নমনীয়তা আরও বাড়ানোর ওপর জোর দিয়ে শ্রীমতী সীতারমন কোভিড-১৯ মোকাবিলায় ভারত সরকার কি ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে, সে সম্পর্কে জি-২০ দেশগুলির অর্থমন্ত্রীদের অবহিত করেন। শ্রীমতী সীতারমন জানান, বর্তমান পরিস্থিতিতে দরিদ্র মানুষের স্বার্থে ভারত সরকার ১ লক্ষ ৭০ হাজার কোটি টাকার ত্রাণ প্যাকেজ ঘোষণা করেছে। এছাড়াও, স্বাস্থ্য ক্ষেত্রে আপৎকালীন তহবিল হিসাবে ১৫০ বিলিয়ন মার্কিন ডলার মঞ্জুর করা হয়েছে।
 

 


CG/BD/SB


(रिलीज़ आईडी: 1609839) आगंतुक पटल : 108
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English