তথ্যওসম্প্রচারমন্ত্রক

দূরদর্শন ন্যাশনাল চ্যানেলে আবার রামায়ন সম্প্রচারিত হবে

প্রকাশিত: 27 MAR 2020 9:41PM by PIB Kolkata

নতুন দিল্লি, ২৭ মার্চ ২০২০

 



দেশের বর্তমান করোনা ভাইরাস জনিত পরিস্থিতিতে এবং ২১ দিনের লকডাউন চলাকালীন ঘরে থাকা লোকজনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রক এবং প্রসার ভারতী ২৮শে মার্চ, ২০২০ শনিবার থেকে দূরদর্শন ন্যাশনাল চ্যানেলে আবার রামানন্দ সাগরের রামায়ণ সম্প্রচার করার সিদ্ধান্ত নিয়েছে।

কেন্দ্রীয় মন্ত্রী শ্রী প্রকাশ জাভড়েকর রামায়ণ পুনরায় প্রচারিত হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন।

এটি রোজ সকাল ৯ টা থেকে ১০ টা এবং রাত ৯ টা থেকে ১০ টা এই ২ টি স্লটে সম্প্রচারিত হবে।

 



CG/TG


(রিলিজ আইডি: 1609419) ভিজিটরের কাউন্টার : 135
এই রিলিজটি পড়তে পারেন: English