সড়কপরিবহণওমহাসড়কমন্ত্রক

ভারত স্টেজ-৪ শ্রেণীর যানবাহনের রেজিস্ট্রেশন বন্ধ হচ্ছে

प्रविष्टि तिथि: 19 MAR 2020 5:55PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৯ মার্চ, ২০২০

 

 

কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রক ২০১৮’র ২০শে ফেব্রুয়ারি জারি করা এক বিজ্ঞপ্তিতে জানায় যে, ২০২০’র পয়লা এপ্রিলের পূর্বে ভারত স্টেজ-৪ শ্রেণীর উৎপাদিত যানবাহনগুলির রেজিস্ট্রেশন ২০২০’র ৩০শে জুনের পর থেকে বন্ধ হয়ে যাবে। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বিক্রি হওয়া মোটরগাড়ির চেসিসের রেজিস্ট্রেশনও ৩০শে সেপ্টেম্বরের পর থেকে বন্ধ করে দেওয়া হবে। এদিকে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে ২০১৮’র ২৪শে অক্টোবর জারি করা এক নির্দেশে বলা হয়, ভারত স্টেজ-৪ শ্রেণীর যাবতীয় যানবাহন ২০২০’র পয়লা এপ্রিল থেকেই বিক্রি বা রেজিস্ট্রেশন বন্ধ করে দিতে হবে। লোকসভায় আজ এক প্রশ্নের লিখিত জবাবে কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী শ্রী নীতিন গড়করি।

 

 

CG/BD/SB


(रिलीज़ आईडी: 1607199) आगंतुक पटल : 104
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English