সড়কপরিবহণওমহাসড়কমন্ত্রক
সড়ক মন্ত্রক সব রাজ্যকে গণপরিবহণ কমানোর পরামর্শ দিল
প্রকাশিত:
19 MAR 2020 3:14PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১৮ মার্চ, ২০২০
কেন্দ্রীয় সড়ক পরিবহণ এবং মহাসড়ক মন্ত্রক সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলকে গণপরিবহণের সূত্রে করোনা ভাইরাস নিয়ন্ত্রণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলেছে। সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের প্রধান সচিব এবং পরিবহণের দায়িত্বপ্রাপ্ত সচিব ও ট্রান্সপোর্ট কমিশনারদের পাঠানো চিঠিতে কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রক এই রোগ নিয়ন্ত্রণে সামাজিক দূরত্ব বজায় রাখার ওপর জোর দিয়েছে।
মন্ত্রক সব রাজ্যগুলিকে গণপরিবহণের সংখ্যা কমানোর অনুরোধ জানিয়েছে এবং যেখানে অগ্রিম বুকিং করা আছে সেখানে ভাড়া ফেরত দেওয়ার বিষয়টিও বিবেচনা করতে বলেছে।
রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে অনুরোধ করা হয়েছে যাতে এই পদক্ষেপ সম্বন্ধে যাত্রীদের অবহিত করার জন্য এসএমএস পাঠানোর ব্যবস্থা করা হয়।
CG/AP/DM
(রিলিজ আইডি: 1607126)
ভিজিটরের কাউন্টার : 98