স্বরাষ্ট্র মন্ত্রক
বাংলাদেশ, আফগানিস্তান ও পাকিস্তানের সংখ্যালঘু সম্প্রদায়ের ২৫,৭৮২ জন সহ ২৬,৭৮৬ জন বিদেশি নাগরিককে দীর্ঘমেয়াদি ভিসা দেওয়া হয়েছে : শ্রী নিত্যানন্দ রাই
प्रविष्टि तिथि:
17 MAR 2020 5:55PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১৭ মার্চ, ২০২০
প্রতিবেশী দেশগুলির সংখ্যালঘুদের ভিসা প্রদান সংক্রান্ত প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শ্রী নিত্যানন্দ রাই আজ লোকসভায় জানিয়েছেন, বৈধ পাসপোর্ট ও বৈধ ভিসার মতো ভ্রমণ নথিপত্র নিয়ে ভারতে আসা বাংলাদেশ, আফগানিস্তান ও পাকিস্তানের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ যাঁরা ভারতের নাগরিকত্ব চেয়ে স্থায়ী বসবাসের আবেদন জানান, তাঁদের দীর্ঘমেয়াদি ভিত্তিতে ভিসা দেওয়া হয়ে থাকে। সংখ্যালঘু এই সম্প্রদায়গুলির মধ্যে রয়েছে হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন ও খ্রিষ্টান। ভারতীয় নাগরিকের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ বাংলাদেশ বা পাকিস্তানের মহিলা অথবা ভারতে বা ভারতে বসবাসকারী ভারতীয় নাগরিকের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ আফগানিস্তানের নাগরিকদের এ ধরনের ভিসা দেওয়া হয়ে থাকে। এছাড়াও, ভারতীয় বংশোদ্ভূত মহিলা যাঁদের বৈবাহিক কারণে বাংলাদেশ বা আফগানিস্তান অথবা পাকিস্তানের নাগরিকত্ব রয়েছে এবং এঁদের মধ্যে যাঁরা বিবাহ বিচ্ছেদ বা বৈধব্যের দরুণ ভারতে আসতে চান, তাঁদেরও দীর্ঘমেয়াদি ভিত্তিতে ভিসা দেওয়ার সংস্থান রয়েছে। এছাড়াও, বিশেষ সমবেদনার নিদর্শন হিসেবেও এ ধরনের ভিসা দেওয়া হয়।
শ্রী রাই জানান, ২০১৫-র ১ জানুয়ারি থেকে ২০১৯-এর ৩১ ডিসেম্বর পর্যন্ত ভারতে আগমনের পর ২৬,৭৮৬ জন বিদেশিকে দীর্ঘমেয়াদি ভিসা দেওয়া হয়েছে। এঁদের মধ্যে ২৫,৭৮২ জন বাংলাদেশ, আফগানিস্তান ও পাকিস্তানের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষও রয়েছেন। অবশ্য, শ্রীলঙ্কা থেকে আসা সংখ্যালঘুদের এ ধরনের ভিসা দেওয়ার নির্দিষ্ট কোন সংস্থান নেই।
নাগরিকত্ব সংশোধন আইন, ২০১৯ অনুযায়ী, ২০১৪-র ৩১ ডিসেম্বর পর্যন্ত বা তার আগে বাংলাদেশ, আফগানিস্তান বা পাকিস্তান থেকে সংখ্যালঘু সম্প্রদায়ের (হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি ও খ্রিষ্ঠান) যে সব মানুষ ভারতে এসেছেন অথবা ১৯২০ সালের পাসপোর্ট (ভারতে প্রবেশ) আইনের ৩ নং ধারার ২ নং উপ-ধারার ‘গ’ ধারা অনুযায়ী ভারত সরকার যাঁদের ছাড় দিয়েছে, তাঁদের বা ১৯৪৬ সালের ফরেনার্স আইনের বিভিন্ন ধারার প্রয়োগ অনুযায়ী যাঁরা ছাড় পেয়েছেন, তাঁরা সকলেই নাগরিকত্বের জন্য আবেদন জানাতে পারেন।
CG/BD/DM
(रिलीज़ आईडी: 1606793)
आगंतुक पटल : 130
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English