স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক

সস্তায় ডায়বেটিসের পরীক্ষাসামগ্রী

প্রকাশিত: 13 MAR 2020 5:32PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৩ মার্চ, ২০২০

 

 

ভারতীয় চিকিৎসা-বিজ্ঞান গবেষণা পরিষদ (আইসিএমআর) ‘সুচেক’ নামে একটি যন্ত্র তৈরিতে আর্থিক সহায়তা করেছে। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি এই যন্ত্রটি রক্তে শর্করার পরিমাণ নির্ণয় করে। স্বল্প মূল্যের এই গ্লুকোমিটার সবরকম আবহাওয়াতেই কাজ করতে পারে। আইসিএমআর দেশীয় প্রযুক্তিতে আরেকটি যন্ত্র তৈরি করছে যার মাধ্যমে ডায়াবেটিক রোগীরা ‘এইচবিএ১সি’ পরীক্ষা করতে পারবেন।

জনস্বাস্থ্য এবং হাসপাতাল রাজ্যের এক্তিয়ারভুক্ত। তবে, কেন্দ্র এই ক্ষেত্রে রাজ্যকে সহায়তা থাকে। ক্যান্সার, ডায়বেটিস, হৃদরোগ সংক্রান্ত অসুখগুলি প্রতিরোধ ও নিয়ন্ত্রণের উদ্দেশ্যে জাতীয় কর্মসূচি (ন্যাশনাল প্রোগ্রাম ফর প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল অফ ক্যান্সার, ডায়বেটিস, কার্ডিও-ভ্যাস্কুলার ডিজিজেজ অ্যান্ড স্ট্রোক) কর্মসূচি সরকার রূপায়িত করছে। এর উদ্দেশ্য হল, সংক্রমিত নয়, এ ধরনের অসুখগুলিকে দ্রুত সনাক্ত করার জন্য জনসচেতনতা গড়ে তোলা এবং কারোর মধ্যে এই অসুখের লক্ষণ দেখা দিলে তাঁকে যথাযথ স্বাস্থ্য পরিষেবা দেওয়া। সংক্রমিত নয়, এমন ব্যাধিগুলির মোকাবিলায় জেলাস্তরে ৬১৬টি এবং দেশের নানা প্রান্তে ৩,৮২৭টি স্বাস্থ্যকেন্দ্র গড়ে তোলা হয়েছে। এখান থেকে দরিদ্র এবং আর্থিকভাবে দুর্বল মানুষদের বিনামূল্যে অথবা ভর্তুকি সহযোগে চিকিৎসার ব্যবস্থা রয়েছে। দেশের ২১৫টি জেলায় ইতিমধ্যেই এই কর্মসূচি চালু হয়েছে। এর ফলে, আশাকর্মী সহ স্বাস্থ্যকর্মীরা এই কর্মসূচিটি রূপায়ণের দায়িত্বে রয়েছেন। আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় ডায়বেটিস সহ সংক্রমিত নয়, এরকম অসুখগুলি সনাক্তকরণের কাজ চলছে।

মোবাইল প্রযুক্তিকে ব্যবহারের জন্য ‘এমডায়বেটিস’ নামে একটি অ্যাপ চালু করা হয়েছে। এর উদ্দেশ্য, জনসচেতনতা গড়ে তোলা এবং স্বাস্থ্য পরিষেবা ও স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তুলতে সাহায্য করা। এক্ষেত্রে সংবাদমাধ্যমের সাহায্যে প্রচারেরও ব্যবস্থা করা হয়েছে। ১৪ই নভেম্বর বিশ্ব ডায়বেটিস দিবসে বিশেষ প্রচার কর্মসূচির আয়োজন করা হয়। নতুন দিল্লির ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ারেও প্রতি বছর ডায়বেটিস, উচ্চ রক্তচাপ এবং মুখ, স্তন ও সারভাইক্যাল ক্যান্সারের জনসচেতনতা কর্মসূচি হাতে নেওয়া হয়।

লোকসভায় আজ এক লিখিত জবাবে এই তথ্য দেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী শ্রী অশ্বিনী কুমার চৌবে।

 

 

CG/CB/DM


(রিলিজ আইডি: 1606316) ভিজিটরের কাউন্টার : 126
এই রিলিজটি পড়তে পারেন: English