প্রতিরক্ষামন্ত্রক

ভারতীয় নৌবাহিনী যুদ্ধ জাহাজ ও ডুবো জাহাজগুলির কর্মক্ষমতা এবং পরিকাঠামো ব্যবস্হা পর্যালোচনা করল

प्रविष्टि तिथि: 19 FEB 2020 1:25PM by PIB Kolkata

নয়াদিল্লী, ১৯ ফেব্রুয়ারি, ২০২০

 

 

ভারতীয় নৌবাহিনীর বার্ষিক রিফিট কনফারেন্স এবং বার্ষিক পরিকাঠামো সম্মেলন মঙ্গলবার থেকে বাহিনীর পূর্বাঞ্চলীয় সদর দপ্তর বিশাখাপত্তনমে শুরু হয়েছে। দু-দিনের এই সম্মেলনে নৌবাহিনী তিনটি শাখা ছাড়াও আন্দামান নিকোবর কমান্ডের তিন শাখা, বিভিন্ন ডকইয়ার্ড, রিপেয়ার ইয়ার্ড এবং বাহিনীর মেটিরিয়াল সংক্রান্ত সংগঠনগুলির প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। উপস্হিত প্রতিনিধিরা বাহিনীর সমস্ত যুদ্ধ জাহার ও ডুবো জাহাজের কর্মক্ষমতা নিয়ে আলোচনার পাশাপাশি ক্রমবর্ধমান চাহিদা মেটাতে পরিকাঠামোগত সুবিধা আরও বাড়ানোর জন্য প্রয়োজনীয় পরিকল্পনা প্রণয়ন নিয়েও মতামত বিনিময় করবেন।

সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে পূর্বাঞ্চলীয় নৌ-কমান্ডের ফ্ল্যাগ অফিসার কমান্ডিং-ইন-চিফ ভাইস অ্যাডমিরাল অতুল কুমার জৈন প্রতিনিধিদের স্বাগত জানিয়ে বাহিনীর রণকৌশলগত ক্ষমতা সুনিশ্চিত করার ক্ষেত্রে প্রত্যেকের আন্তরিক প্রয়াসের প্রশংসা করেন। বাহিনীর যুদ্ধ জাহাজগুলির মেরামত ও দেখভাল সংক্রান্ত ইয়ার্ডগুলির ভূমিকারও তিনি প্রশংসা করেন।

নৌ-বাহিনীর পরিকাঠামো সংক্রান্ত বার্ষিক সম্মেলন আজ অনুষ্ঠিত হবে। সম্মেলনে পরিকাঠামো ক্ষেত্রের আধুনিকীকরণ সহ পরিকাঠামো ব্যবস্হার বিকাশ নিয়েও আলোচনা হবে।

 

 

CG/BD/NS


(रिलीज़ आईडी: 1603607) आगंतुक पटल : 118
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English