প্রতিরক্ষামন্ত্রক
ভারত এবং মাদাগাসকারের প্রতিরক্ষা মন্ত্রী দ্বিপাক্ষিক বৈঠকে সমুদ্রপথের নিরাপত্তা সহযোগিতা নিয়ে আলোচনা করলেন
प्रविष्टि तिथि:
06 FEB 2020 4:26PM by PIB Kolkata
নয়াদিল্লি, ৬ ফেব্রুয়ারি, ২০২০
প্রতিরক্ষা মন্ত্রী শ্রী রাজনাথ সিং লক্ষ্ণৌতে ‘ডেফএক্সপো, ২০২০’র দ্বিতীয় দিনে দ্বিপাক্ষিক বৈঠক করলেন মাদাগাসকারের প্রতিরক্ষা মন্ত্রী লেফটেন্যান্ট জেনারেল রোকোতোনিরিনা রিচার্ডের সঙ্গে।
আলোচনায় প্রতিরক্ষা মন্ত্রী জোর দেন এই অঞ্চলে সমুদ্রপথ নিরাপত্তা সহযোগিতায় ওপর। তিনি বলেন, সমুদ্র তীরবর্তী দুটি দেশেরই দায়িত্ব আছে নিরাপদ সমুদ্রপথ পরিবেশ সুনিশ্চিত করার যাতে ব্যবসা-বাণিজ্য প্রসারিত হয়।
২০১৮-র মার্চে ভারতের রাষ্ট্রপতির মাদাগাসকার সফরের উল্লেখ করে শ্রী রাজনাথ সিং বলেন, ঐ ঐতিহাসিক সফর দু’দেশের অপূর্ব দ্বিপাক্ষিক সম্পর্ক নিশ্চিত করেছে। তিনি জোর দেন, ঐ সফরের সময় হওয়া সমঝোতাপত্র স্বাক্ষরের ওপর যেখানে দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সংক্রান্ত সহযোগিতা কাঠামো তৈরি সুনিশ্চিত করার কথা ছিল।
প্রতিরক্ষা মন্ত্রীর আশা, ‘ডেফএক্সপো, ২০২০’ দুই দেশের কাছেই একটি মঞ্চস্বরূপ, যাতে প্রতিরক্ষা সহযোগিতা আরও বাড়বে এবং পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে আরও নতুন নতুন ক্ষেত্র আবিষ্কৃত হবে।
লেফটেন্যান্ট জেনারেল রিচার্ড তাঁর মন্তব্যে বলেন, ভারত মহাসাগরে সামুদ্রিক অঞ্চলের নিরাপত্তা বজায় রাখতে ভারতের একটি বড় ভূমিকা আছে। ‘অপারেশন ভ্যানিলা’র জন্য তিনি তাঁর সরকারের গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন যে অভিযানে ভারতীয় নৌ-বাহিনী ঘূর্নিঝড় দিয়ানের জন্য দুর্গত মাদাগাসকারবাসীকে সহায়তা দিয়েছিল।
মাদাগাসকারের প্রতিরক্ষা মন্ত্রী এ বছর ২৬শে জুন সে দেশের স্বাধীনতা দিবস অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য প্রতিরক্ষা মন্ত্রীকে আমন্ত্রণ জানান।
CG/AP/DM
(रिलीज़ आईडी: 1602221)
आगंतुक पटल : 107
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English