মানবসম্পদবিকাশমন্ত্রক

ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনলজি আইন (সরকারি-বেসরকারি অংশীদারিত্ব) ২০১৭-তে


সুরাট, ভোপাল, ভাগলপুর, আগরতলা এবং রায়চুরের পাঁচটি আইআইআইটি’র অন্তর্ভুক্তিকরণে কেন্দ্রীয় মন্ত্রিসভার সায়

प्रविष्टि तिथि: 05 FEB 2020 9:44PM by PIB Kolkata

নয়াদিল্লি ফেব্রুয়ারি, ২০২০

 

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে আজ সুরাট, ভোপাল, ভাগলপুর, আগরতলা এবং রায়চুরে সরকারি-বেসরকারি অংশীদারিত্বে তৈরি পাঁচটি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনলজিকে  ২০১৭ সালের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনলজি (সরকারি-বেসরকারি অংশীদারিত্ব) আইন অনুসারে, অন্তর্ভুক্তিকরণের সিদ্ধান্তে অনুমোদন দেওয়া হয়এর ফলে, বর্তমানের ১৫টি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনলজি বা আইআইআইটি- পাশাপাশি, ‘জাতীয় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানহিসেবে বাকি পাঁচটি আইআইআইটি- ডিগ্রি প্রদানের ক্ষমতা থাকবে। এই আইআইআইটি-গুলি সরকারি-বেসরকারি অংশীদারিত্বে গড়ে উঠবে। এর ফলে এইসব প্রতিষ্ঠানগুলি ব্যাচেলার অফ টেকনলজি (বি-টেক) অথবা মাস্টার অফ টেকনলজি (এম-টেক) বা পিএইচডি দিতে পারবে। এতে দেশে তথ্য-প্রযুক্তি ক্ষেত্রে গবেষণার জন্য ছাত্রছাত্রীদের আকৃষ্ট করার সুযোগ তৈরি হবে

কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী শ্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক এই অনুমোদনের জন্য প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীকে কৃতজ্ঞতা জানিয়েছেন। তিনি বলেছেন, এই পদক্ষেপের ফলে দেশে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে তথ্য ও প্রযুক্তিমূলক শিক্ষার সুযোগ তৈরি হবে।

এদের মধ্যে ভোপাল, সুরাট এবং ভাগলপুরের আইআইআইটি ২০১৭-১৮ শিক্ষাবর্ষে, আগরতলার প্রতিষ্ঠানটি ২০১৮-১৯ এবং রায়চুরের প্রতিষ্ঠানটি ২০১৯-২০ শিক্ষাবর্ষে চালু হয়েছে। বর্তমানে প্রায় ১ হাজার ৬০০ ছাত্রছাত্রী এর ফলে উপকৃত হবেন। যদিও এই প্রতিষ্ঠানগুলি এখনও প্রাথমিক-স্তরে রয়েছে, ভবিষ্যতে এখানে পুরোদমে পড়াশুনা শুরু হলে পাঁচ হাজার ছাত্রছাত্রী উপকৃত হবেন।

ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি দেশের তথ্য প্রযুক্তি ক্ষেত্রে উচ্চ-শিক্ষা এবং গবেষণার লক্ষ্যে তৈরি হয়েছে। সরকারি-বেসরকারি অংশীদারিত্বে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলি একটি অনন্য নজির তৈরি করবে, যেখানে কেন্দ্র ও রাজ্য সরকারগুলির পাশাপাশি, শিল্প সংস্থাগুলি-ও এগিয়ে আসবে মূলধন যোগাতে।

 

 

SSS/CB/SB


(रिलीज़ आईडी: 1602162) आगंतुक पटल : 118
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English