পর্যটনমন্ত্রক

দ্বিতীয় ইনক্রেডিবল ইন্ডিয়া প্রচারাভিযানে যোগা, সুশ্রুষা, বন্যপ্রাণ, রন্ধনশৈলী, বিলাস বহুলতা সহ বিশেষ বিশেষ পর্যটন আকর্ষণের ওপর প্রচারে জোর দেওয়া হয়েছে- শ্রী প্রহ্লাদ সিং প্যাটেল

प्रविष्टि तिथि: 04 FEB 2020 5:33PM by PIB Kolkata

নয়াদিল্লি, ০৪ ফেব্রুয়ারী, ২০২০

 

 

     ফাইন্ড দ্য ইনক্রেডিবল ইউ প্রচারাভিযানের মাধ্যমে ডিজিটাল এবং সোস্যাল মিডিয়াতে দেশের বিশেষ বিশেষ আকর্ষণীয় পর্যটন স্হানগুলি তুলে ধরা হচ্ছে। এর উদ্দেশ্যই হল ফাইন্ড দ্য ইনক্রেডিবল ইউ প্রচারাভিযানের মাধ্যমে পর্যটকদের দর্শনীয় পর্যটন স্হান ঘোরার পর তাদের পরিবর্তনশীল কি অভিজ্ঞতা হচ্ছে তা গল্পের আকারে তুলে ধরা। এই প্রচারাভিযান প্যাসিফিক এশিয়া ট্রাভেল অ্যাসোসিয়েশন (পিএটিএ)এর পক্ষ থেকে ২০১৯এ সোনা জিতেছে।

    পিএটিএ চারটি বিভাগে এই পুরস্কার দিয়ে থাকে। এগুলি হল, বাজার ; শিক্ষা এবং প্রশিক্ষণ, পরিবেশ, ঐতিহ্য এবং সংস্কৃতি। ভারত বাজার- প্রাথমিকভাবে সরকারের লক্ষ এই বিভাগে পুরস্কার জিতেছে।

    মন্ত্রক ২০১৭ সালে দেশে দ্বিতীয় দফায় অবিশ্বাস্য ভারত (ইনক্রেডিবল ইন্ডিয়া ২.০)প্রচারাভিযানের সূচনা করেছে। এই প্রচারাভিযানে যোগা, সুশ্রুষা, বন্যপ্রাণ, রন্ধনশৈলী, বিলাস বহুলতা সহ পর্যটনের বিশেষ বিশেষ আকর্ষণের ওপর জোর দেওয়া হয়েছে।

লোকসভায় এক প্রশ্নের লিখিত উত্তরে একথা জানিয়েছেন কেন্দ্রীয় সংস্কৃতি ও পর্যটন মন্ত্রকের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী শ্রী প্রহ্লাদ সিং প্যাটেল।

 

 

CG/SS/NS

(रिलीज़ आईडी: 1601887) आगंतुक पटल : 135
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English