পেট্রোলিয়ামওপ্রাকৃতিকগ্যাসমন্ত্রক

নতুন খুচরো জ্বালানি সংক্রান্ত নীতি-নির্দেশিকা

প্রকাশিত: 04 FEB 2020 11:46AM by PIB Kolkata

নয়াদিল্লি, ০৩ ফেব্রুয়ারি, ২০২০

 

 

কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক পরিবহণ জ্বালানি বাজারজাত করার ক্ষেত্রে স্বীকৃতির জন্য নীতি-নির্দেশিকা সংশোধন করেছে। মন্ত্রকের সংশোধিত এই নীতি-নির্দেশিকার ফলে জ্বালানি ক্ষেত্রে ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে এবং খুচরো বাজারে বেসরকারি বিনিয়োগ বাড়বে। মন্ত্রকের ওয়েবসাইটে সংশোধিত এই নীতি-নির্দেশিকাগুলি দেওয়া রয়েছে।

সংশোধিত নীতি-নির্দেশিকায় বলা হয়েছে, মোটরগাড়ির জ্বালানি এবং হাইস্পীড ডিজেলের প্রচুর পরিমাণ এবং খুচরো ব্যবসার ক্ষেত্রে এই নীতি কার্যকর হবে। কোনও একটি সংস্থা খুচরো বা প্রচুর পরিমাণ এ ধরণের জ্বালানি বিক্রির স্বীকৃতি চেয়ে আবেদনের সময় সংস্থাটির ২৫০ কোটি টাকা মূলধন আছে কিনা তা জানাতে হবে। তবে, এ ধরণের জ্বালানির খুচরো বা প্রচুর পরিমাণ, উভয় ধরণের বিক্রির ক্ষেত্রেই স্বীকৃতির জন্য সংশ্লিষ্ট সংস্থাটিকে ন্যূনতম ৫০০ কোটি টাকার মূলধন আছে কিনা তা জানাতে হবে।

খুচরো ব্যবসা এবং বিপুল পরিমাণ জ্বালানি বিক্রির ক্ষেত্রে পৃথক পৃথক আবেদন করতে হবে। খুচরো জ্বালানি বিক্রির ক্ষেত্রে একটি সংস্থাকে অন্তত ১০০টি খুচরো বিক্রয় কেন্দ্র স্থাপন করতে হবে। এ ধরণের ১০০টি কেন্দ্রের মধ্যে ৫টি বিক্রয় কেন্দ্র থাকতে হবে স্বীকৃত প্রত্যন্ত এলাকাগুলিতে। জ্বালানি বিক্রির অনুমতি পাওয়ার ৫ বছরের মধ্যেই এই বিক্রয় কেন্দ্রগুলি গড়ে তুলতে হবে।

একটি সংস্থাকে এ ধরণের জ্বালানি বিক্রির অনুমোদন পাওয়ার সময় সিকিউরিটি হিসাবে ব্যাঙ্ক গ্যারান্টি জমা রাখতে হবে। এছাড়াও, পৃথকভাবে অ্যাপ্লিকেশন ফি বা আবেদন মাশুল দিতে হবে। লোকসভায় আজ এক লিখিত জবাবে এই তথ্য জানিয়েছেন পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী শ্রী ধর্মেন্দ্র প্রধান।

 

 

CG/BD/SB


(রিলিজ আইডি: 1601818) ভিজিটরের কাউন্টার : 125
এই রিলিজটি পড়তে পারেন: English