প্রকাশিত:
31 JAN 2020 3:27PM by PIB Kolkata
নয়াদিল্লি, ৩১ জানুয়ারি, ২০২০
প্রবীণ নাগরিকদের পেনশন চালু রাখার জন্য বার্ষিক লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার প্রক্রিয়া সরল করল কেন্দ্রীয় কর্মচারী, গণ অভিযোগ, ও পেনশন, পেনশন দপ্তর এবং পেনশনারদের কল্যাণ মন্ত্রক। এ বছর ১৭ জানুয়ারির এক নির্দেশিকায় (নং ১২/৪/২০২০-পিওপিডাব্লু (সি-৬৩০০) সাহায্যে সব পেনশন প্রদায়ী ব্যাঙ্ককে নির্দেশ দেওয়া হয়েছে যে প্রত্যেক পেনশন প্রাপককে এসএমএস বা ই-মেলের মাধ্যমে প্রত্যেক বছর ২৪ অক্টোবর, ১ নভেম্বর, ১৫ নভেম্বর এবং ২৫ নভেম্বর তারিখে মনে করিয়ে দিতে হবে যাতে তাঁরা বার্ষিক লাইফ সার্টিফিকেট ৩০ নভেম্বরের মধ্যে জমা দিয়ে দেন।
কোনো পেনশন গ্রাহক যাতে লাইফ সার্টিফিকেট জমা দেওয়া থেকে বঞ্চিত না হন, তার ওপর কড়া নজর রাখার জন্য পেনশন দপ্তর একটি কড়া নির্দেশ দিয়েছে পেনশন প্রদায়ী ব্যাঙ্কগুলিতে যাতে প্রত্যেক বছর পয়লা ডিসেম্বরের মধ্যে একটি ‘ব্যতিক্রম’ তালিকা তৈরি করে লাইফ সার্টিফিকেট জমা দিতে অসমর্থ প্রবীণ নাগরিকদের আরেকবার এসএমএস বা ইমেল পাঠানোর নির্দেশ দিয়েছে। সঠিক সময় জমা দিতে না পারলে নামমাত্র অর্থ (যেটি কখনোই ৬০ টাকার ঊর্দ্ধে উঠবে না)-এর বিনিময়ে তাঁরা লাইফ সার্টিফিকেট জমা দিতে পারবেন। সেক্ষেত্রে বাড়ী বাড়ী গিয়ে অসমর্থ প্রবীন ব্যক্তিদের এই পরিষেবা দেওয়া হবে।
CG/SSS/NS